
তিনি বলেন,‘আপনারা (আইন প্রণেতারা) বিএনপির শাসনামলের ছবি দেখেছেন। তাহলে বলুন, যাদের ন্যূনতম মানবিকতা আছে তারা কীভাবে বিএনপিকে সমর্থন করেন? তাদের সাথে হাত মেলাবেন কিভাবে? এটা আমার প্রশ্ন?’
সংসদের এই অধিবেশনে তাঁর সমাপনী ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী এই প্রশ্ন তোলেন।
শেখ হাসিনা বলেন, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামায়াত জোট কর্তৃক সংঘটিত বর্বরতা ও নির্যাতনের এই কয়েকটি ঘটনা আমি তাদের (আইন প্রণেতাদের) দেখাতে পেরেছি।
তিনি বলেন,‘এই ভিডিও এবং ছবির মত, শত শত ঘটনা আছে। এটা বিএনপি এবং বিএনপি-জামায়াত জোটের শাসনের বাস্তব চিত্র যে তারা কিভাবে ১৯৭৫ সাল থেকে মানুষকে নির্যাতন ও হত্যা করেছে।’ ।
হাউজে তিনি জেনারেল জিয়ার সশস্ত্র বাহিনীর সদস্যদের হত্যা, গুম, খুন এবং জেনারেল এরশাদের শাসনামলে আওয়ামী লীগ নেতা-কর্মী নির্যাতনের ভিডিও এবং স্থির চিত্রও তুলে ধরেন।-বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



