Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় বিএনপিতে নেতৃত্বের সংকটের কারণেই ছাত্রদলের সম্মেলন স্থগিত : কাদের
জাতীয় রাজনীতি স্লাইডার

বিএনপিতে নেতৃত্বের সংকটের কারণেই ছাত্রদলের সম্মেলন স্থগিত : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 14, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: বিএনপিতে নেতৃত্বের সংকটের কারণেই ছাত্রদলের সম্মেলন স্থগিত হয়ে গেছে বলে শনিবার মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। খবর ইউএনবি’র।

Advertisement

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সরকারের হস্তক্ষেপে ছাত্রদলের কাউন্সিলে স্থগিত হয়ে গেছে বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ তুলেছেন সে বিষয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, ‘ছাত্রদলের কয়েকজন নেতার মামলার কারণে তাদের কাউন্সিল বন্ধ হয়েছে। এখানে আওয়ামী লীগ বা সরকারে কী দোষ?’

ছাত্রদলের সম্মেলন আয়োজনের ওপর আদালতের স্থগিতাদেশ দেয়াকে শুক্রবার ‘নজিরবিহীন’ বলে আখ্যায়িত করেন মির্জা ফখরুল। তিনি বলেন, ‘বর্তমান সরকার আদালতকে দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করার নতুন রাজনৈতিক সংস্কৃতি চালু করেছে। এটা অত্যন্ত ভয়াবহ সংস্কৃতি বলে আমি মনে করি।’

তিনি বলেন, এটা দুঃখজনক যে সরকার রাজনৈতিক উদ্দেশ্যে গত ১০ বছর ধরে আদালতকে ‘ব্যবহার’ করছে। ‘তারা আদালতকে ব্যবহার করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে দেশ ও জাতিকে অনিশ্চয়তায় ঠেলে দিয়েছে।’

দুর্নীতি নিয়ে আলাপকালে কাদের বলেন, সরকার তাদের দলের দুর্নীতির বিরোদ্ধে কঠোর অবস্থান নিয়েছে।

আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মন্ত্রী দুর্নীতি দমন কমিশনে হাজিরা দিচ্ছেন। আওয়ামী লীগের অনেক নেতা-কর্মী জেলে আছেন। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কঠোর অবস্থানের কারণেই এসব সম্ভব হয়েছে, যোগ করেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফরুক চৌধুরী।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ ৯ সেপ্টেম্বর ও উত্তর যুবলীগ ১১ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে জনগণের ক্ষমতায়ন দিবস কর্মসূচি পালন করে।

ঢাকা জেলায় ১৬, গাজীপুর জেলায় ১৭ এবং সারা দেশে জেলা ও উপজেলায় ২৮ সেপ্টেম্বর জনগণের ক্ষমতায়ন দিবস পালন করা হবে।

ঢাকা দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক আবুল বারকাত, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, যুবলীগ চেয়ারম্যান ওমর ফরুক চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, বর্তমান সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

জুন 16, 2026
সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

জুন 16, 2026
মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

জুন 16, 2026
Latest News
আশুরার ছুটি

আশুরার ছুটি নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন দুঃসংবাদ

সম্পাদক ড. মাহমুদুর রহমান

‘ফ্যাসিবাদকে পুনর্বাসনের কোনো সুযোগ নেই’

মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহীর মতো তাজা আম যুক্তরাষ্ট্রে পাওয়া যায় না : মার্কিন রাষ্ট্রদূত

parliament

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

বাংলাদেশের সঙ্গে জার্মানির সম্পর্ক

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ ও জার্মানি

বাণিজ্য সচিব

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার

হজ শেষে দেশে ফিরেছেন ৫হাজিরা

হজ শেষে দেশে ফিরেছেন ৫৭ হাজারের বেশি হাজি, ফিরতি ফ্লাইট চলবে ১ জুলাই পর্যন্ত

আগ্রহ

শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহ সুইস কোম্পানি সুইচপোর্টের

মির্জা

মির্জা আব্বাসের স্ত্রীকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নিয়োগ

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa