জুমবাংলা ডেস্ক: পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘আন্দোলন করার সক্ষমতা বহু আগেই হারিয়ে বিএনপির অবস্থা এখন ফিটনেস ও লাইসেন্সবিহীন গাড়ির মতো।’

Advertisement
আজ (২১ এপ্রিল) শরীয়তপুরের নড়িয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, পানি সম্পদ উপমন্ত্রীর ঐচ্ছিক তহবিল হতে অর্থ বিতরণ এবং রত্নগর্ভা মা ‘বেগম আশ্রাফুন্নেছা ফাউন্ডেশন’র পক্ষ থেকে ১ হাজার পরিবারকে ঈদ বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত তারেক রহমান বিদেশে পলাতক থেকে ভিডিও কলে দলের নেতৃত্ব দেয়। যে দলের মধ্যেই যাদের ঐক্য নেই তারা আবার অন্যদের নিয়ে ঐক্য করবে কিভাবে? বিএনপি ও তার সমমনাদের মধ্যে ঐক্যের চেয়ে বরং দূরত্বই বেশি দৃশ্যমান। তাই এককভাবে আন্দোলন করার সক্ষমতা হারিয়ে বিএনপি এখন অন্যদের দলে টানার চেষ্টা করছে।

উপমন্ত্রী শামীম বলেন, গত ১৩ বছরে বিএনপি বহুবার আন্দোলনের ডাক দিয়েছে। গত নির্বাচনের আগেও বিএনপির ঐক্যের নমুনাও দেশের মানুষ দেখেছে। বিএনপির ঐক্য দেখে জনগণের মধ্যে হাস্যরসের সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, হতাশাগ্রস্ত বিএনপিই এখন গভীর সঙ্কটে আছে। আন্দোলন, নির্বাচন ও রাজপথে ব্যর্থ হয়ে তারা এখন দিশেহারা পথিক।

এনামুল হক শামীম বলেন, আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আন্দোলন, লড়াই, সংগ্রামের মধ্য দিয়েই আওয়ামী লীগ এই অবস্থানে এসেছে। আওয়ামী লীগের শিকড় অনেক গভীরে।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য জহির সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক খবিরুজ্জামান, সদস্য এনায়েত উল্যাহ মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন, সহ-সভাপতি বাদশা শেখ, উপজেলা ভাইস- চেয়ারম্যান জাকির বেপারী, মহিলা ভাইস- চেয়ারম্যান নাজমা মোস্তফা প্রমুখ।

এর আগে নড়িয়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবনের উদ্বোধন করেন উপমন্ত্রী এনামুল হক শামীম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.