Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপির অবস্থা এখন মিথ্যাবাদী রাখালের মত : ওবায়দুল কাদের
জাতীয় রাজনীতি স্লাইডার

বিএনপির অবস্থা এখন মিথ্যাবাদী রাখালের মত : ওবায়দুল কাদের

By Hasan MajorJuly 27, 20193 Mins Read

বিএনপির অবস্থা এখন মিথ্যাবাদী রাখালের মত : ওবায়দুল কাদের

Advertisement
জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, বিএনপি মিথ্যাচার করে তাদের নিজেদের প্রতি জনগণের আস্থা এমনভাবে কমিয়ে ফেলেছে যে তারা এখন সত্য কথা বললেও জনগণ বিশ্বাস করে না। খবর বাসসের।

তিনি বলেন, ‘বিএনপি প্রতিটি বিষয় নিয়ে মিথ্যাচারের মাধ্যমে অপপ্রচারে লিপ্ত থাকে। তারা জনগণের আস্থা হারিয়ে ফেলেছে। তারা সত্য কথা বললেও জনগণ তা বিশ্বাস করেন না।’

মিথ্যাবাদী রাখাল বালকের সঙ্গে বিএনপির নেতাদের তুলনা করে সেতুমন্ত্রী কাদের আরো বলেন, বিএনপির অবস্থা বর্তমানে মিথ্যাবাদী রাখাল বালকের মতো অবস্থা হয়েছে। তারা বিএনপি নেত্রী বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে কথা বললেও জনগণ তা মিথ্যা বলে মনে করে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনের সামনে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত র‌্যালী পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট মোল্লা মো. আবু কাওছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

সংগঠনের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপির পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির নেতাদের অভিযোগের জবাবে বলেন, বিএনপির নেতারা আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে তারা এখন তাদের নেত্রীর জন্য হা-হুতাস করছে।

তিনি বলেন, তার (বেগম জিয়া) স্বাস্থ্য যতটা না খারাপ তার চেয়ে বেশি তারা অপপ্রচার করছে। তারা তার মুক্তির জন্য কোন আন্দোলন করতে পারে নি। এখন মিথ্যাচারই তাদের একমাত্র পুঁজি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখন গুজবের কারখানা। তারা সেখান থেকে অপপ্রচার চালাচ্ছে, গুজব রটাচ্ছে। গুজব ছড়িয়ে মানুষকে পিটিয়ে মারার পেছনেও বিএনপির নেতাদের হাত আছে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গুজব ছড়ানো হচ্ছে বলে উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি মহল দেশের মধ্যে ও দেশের বাইরে গুজব আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে।

তিনি বলেন, বন্যা ও ডেঙ্গুর মত আপদ আমাদের সামনে হাজির হয়েছে। সরকারের কাজকে আরো বাড়িয়ে দিয়েছে। আর দেশের নাগরিক হয়ে বিদেশে যারা কথা বলেছে তার পেছনে ষড়যন্ত্র আছে কিনা, সেটিও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, সাম্প্রদায়িক অশুভ শক্তির তৎপরতা নিষ্ক্রিয় হলেও গোপন ষড়যন্ত্র বন্ধ করেছে তা ভাবার কোন কারণ নেই।

তিনি বলেন, সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে। দেশে ও বিদেশে গুজব আতঙ্ক তারাই ছড়াচ্ছে।

স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, দেশের বিরুদ্ধে চালানো এসব অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জবাব দিতে হলে স্বেচ্ছাসেবক লীগকে আরো সুশৃঙ্খলভাবে গড়ে তুলতে হবে। দেশের তৃণমূল থেকে এ সংগঠনকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে।

এ বিষয়ে তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সম্মোহনী নেতৃত্বের মাধ্যমে দেশের অসাধারণ উন্নয়ন ও অর্জনের মাধ্যমে সকলের বিপুল সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন। এই সম্ভাবনার সঙ্গে বিশাল চ্যালেঞ্জও রয়েছে। তা মোকাবেলা করে অপারচুনিটিকে কাজে লাগাতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উপলক্ষেও তাকে অভিনন্দন জানান।

এর আগে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পায়রা ও বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্ধোধন ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

July 15, 2026
মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

July 15, 2026
বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

July 15, 2026

Latest News

প্রধানমন্ত্রী

এবার ‘ইউনিভার্সাল কার্ড’ আনার ঘোষণা প্রধানমন্ত্রীর

মির্জা ফখরুল

বসুন্ধরা আবাসিকে শিক্ষিত ও স্বচ্ছ মানুষের বাস : মির্জা ফখরুল

বিএনপি নেতা

বালু ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’

প্রধানমন্ত্রী

সঠিক ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রকাশ করবে সরকার : প্রধানমন্ত্রী

Rain

ফাইনালের আগে আর্জেন্টিনাকে তিনে নামিয়ে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

Storm

রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

নাহিদ ইসলাম

কুড়িগ্রামে আসছেন এনসিপির নেতা নাহিদ ইসলাম

শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

দুইজনের মৃত্যুদণ্ড

দলিল লেখক মিন্টু হত্যার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

প্রধানমন্ত্রী

শিক্ষার্থীদের প্রতি বছর বর্ষায় একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa