দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৭ নেতাকে বহিষ্কার করেছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইসহাক সরকারকে দলটির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
অন্য এক পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আতাউর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক মো. রাসেল বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. রাহিম, তারুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. কামাল মিয়া, সাধারণ সম্পাদক মো. সুলেমান মিয়া এবং সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. সোহেল মিয়াকেও বহিষ্কার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


