Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার : কাদের
জাতীয়

বিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 8, 20212 Mins Read
বিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার : কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার,ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস। বিএনপি’র এখন রাজনৈতিক আইসোলেশন দরকার।

আজ বৃহষ্পতিবার সকালে তাঁর সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনা মোকাবিলায় সরকার সমন্বিতভাবে কাজ করছে, প্রকারান্তরে বিএনপি’র বক্তব্যে প্রমাণ করে তাদের লেজে-গোবরে দশা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জনগণ মনে করে বিএনপি’র মনোজগতে ভাইরাসের নেতিবাচক প্রভাব বাসা বেঁধেছে। তাদের এখন রাজনৈতিক আইসোলেশন দরকার।’

ওবায়দুল কাদের বলেন, করোনা নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে,তারা একবার বলে লকডাউন দিতে হবে, আবার বলে লকডাউন দিলে মানুষ খাবে কী। বিএনপির এমন দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি সরকারকে সরাতে ছাত্র ও শ্রমিকদের ঐক্যের কথা বলছেন কিন্তু তারা ছাত্র-শ্রমিকদের কোন সাড়া পাচ্ছে না এবং জনগণেরও কোন আস্থা পাচ্ছে না। করোনা মহামারীর এ সময়ে বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার হটানোর নামে ধান ভানতে শীবের গীত গাইছেন।

তিনি বলেন, আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন অসহায়, কর্মহীন, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সতর্ক করছে তখন বিএনপি তাদের উগ্র সাম্প্রদায়িক মিত্রদের নিয়ে দেশে নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে ও দেশের সম্পদ জ্বালিয়ে দিচ্ছে।

এদেশে অগ্নি সন্ত্রাসের জনক বিএনপি। আর এ সন্ত্রাসের আগুনে একসময় নিজেদের ঘরও পুড়বে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, নিজেরা আন্দোলনে ব্যর্থ হয়ে এখন হেফাজতের উপর ভর করছে। বিএনপি’র অপরাজনীতি বুমেরাং হতে বাধ্য।

পরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঢাকা সড়ক জোনের অধীনে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে আট লেন বিশিষ্ট নতুন সেতুর নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় ওবায়দুল কাদের বলেন, ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার, সালেহপুর এবং নয়ারহাটে তিনটি সেতু নির্মাণের লক্ষ্যে ইতিমধ্যেই একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। দ্বিতীয় আমিনবাজার সেতুটিও এ প্রকল্পের আওতায় নির্মাণ করা হচ্ছে।

সেতুমন্ত্রী বলেন, আটলেন সেতু ছাড়াও সেতুর দু’প্রান্তে প্রায় দেড় কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। সরকারের নিজস্ব অর্থায়নে প্রায় দুইশ’ কোটি টাকা ব্যয়ে নির্মিত হতে যাচ্ছে দুইশ’ তেত্রিশ মিটার দীর্ঘ দ্বিতীয় আমিনবাজার সেতু।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে শেখ হাসিনা সরকার ঢাকাসহ অন্যান্য সিটি করপোরেশন এলাকাধীন সড়কে শর্তসাপেক্ষে গণপরিবহন চালুর সিদ্ধান্ত নিয়েছে।

শর্ত উপেক্ষা করে পরিবহন চালালে সরকার আবারও কঠোর হতে বাধ্য হবে বলে সতর্ক করেন ওবায়দুল কাদের। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

জুন 21, 2026
অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

জুন 21, 2026
প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

জুন 21, 2026

Latest News

Pay

নবম পে স্কেলে ১০-২০তম গ্রেডে ৬০% বাড়তে পারে বেতন, ১ম-৯ম গ্রেডে কত?

অর্থমন্ত্রী

ব্যাংক ঋণনির্ভরতা কমাতে বিকল্প অর্থায়ন ভাবা হচ্ছে : অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রী

নয়নের চোখের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী

সারওয়ার আলম

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি

Heavy-Rain

দেশের ৩ বিভাগে অতি ভারী বর্ষণের শঙ্কা

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa