
রবিবার (১২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, নানা ষড়যন্ত্র করে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিএনপি। নির্বাচনে যে জিততে পারবে না, সেটা জেনেই সহিংসতায় নেমেছে তারা।
সরকার পাল্টাতে হলে নির্বাচন করতে হবে। নির্বাচন ছাড়া সরকার পাল্টানোর কোনো সুযোগ নেই। তাদের (বিএনপি) নির্বাচনে আসতেই হবে- যোগ করেন তিনি।
অবরোধে বাসে আগুন দেওয়ার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সহিংসতা করছে, বাসে আগুন দিচ্ছে তাদের ধরে ধরে আইনের আওতায় আনা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



