Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home বিএনপির কেবলা এখন লন্ডনে : কাদের
জাতীয়

বিএনপির কেবলা এখন লন্ডনে : কাদের

By Shamim RezaFebruary 7, 20212 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বিএনপির কেবলা এখন লন্ডনে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, লন্ডনকে খুশি করার জন্যই তারা মিথ্যাচারের প্রতিযোগিতায় নেমেছে।

রোববার সকালে (৭ ফেব্রুয়ারি) সকালে তিনি তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে ওবায়দুল কাদের বলেন, তাদের কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। বিএনপির নয়াপল্টন অফিস হচ্ছে গুজবের ফ্যাক্টরি।

বিএনপি নেতাদের নিজস্ব কোনো বক্তব্য নেই, টেমস নদীর পাড় থেকে পাঠানো ফরমায়েশি বার্তা তোতাপাখির মতো পড়েন মন্তব্য করে তিনি বলেন, বিএনপির নয়া পল্টন অফিস হচ্ছে গুজবের ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে আসা অপপ্রচারের বাণীতে খোদ বিএনপির নেতাদের মধ্যেই অবিশ্বাসের দেয়াল তৈরি করছে।

সেতুমন্ত্রী বলেন, জেল-জুলুম, নির্যাতন আর রাজপথ থেকে ওঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

নির্বাচনে ব্যর্থ ও পরাজিত হয়ে বিএনপির নেতারা এখন হাঁকডাক শুরু করেছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না। এ সময় তিনি পরাজিত প্রার্থীদের রোদনভরা ব্যর্থতার কাহিনী শুনে জনগণের কী লাভ হবে বলেও জানতে চান।

তিনি বলেন, মিডিয়ায় আন্দোলনের ঝড় তুললেও বাস্তবে বিএনপি নেতারা রাজপথে থাকেন না। কেউ কেউ মাঠে থাকলেও ফেসবুকে দেওয়ার জন্য ছবি তোলেন, এরপর পালানোর পথ খোঁজেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বক্তব্য-বিবৃতিতে বেগম খালেদা জিয়ার জন্য বিএনপি নেতারা প্রাণ দেওয়ার বাসনা ব্যক্ত করলেও তার মুক্তির জন্য ঢাকা শহরে ৫০০ লোকের একটি মিছিলও করতে দেখেনি জনগণ। তারা তাদের নেত্রীর মুক্তি ও চিকিৎসার চেয়ে রাজনীতি করেছে বেশি বলেও জানান তিনি।

বিএনপির নেতাদের বক্তৃতায় কথামালার ফুলঝুড়ি ফুটলেও তারা রাজপথকে ভয় পায়, আন্দোলনকে ভয় পায় উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এখন তারা জনগণকেও ভয় পায়। জনবিচ্ছিন্ন হয়ে বিএনপি ভয়ের বৃত্তে এখন আবর্তিত হচ্ছে।

মন্ত্রী বলেন, ৫০০ সদস্যের ঢাউস কমিটি থাকা সত্ত্বেও একটি বড় মিছিল যারা করতে পারে না, তাদের মেরুদণ্ডের শক্তি সম্পর্কে জনগণ বুঝতে পেরেছে বলেই নির্বাচনে তাদেরকে ভোট দেয় না।

ওবায়দুল কাদের বলেন, টেমস নদীর তীর থেকে ঘোষণা দিয়ে পদ্মা, মেঘনা, যমুনায় জোয়ার আনা যাবে না। জনবিচ্ছিন্ন এবং নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির ক্ষমতার মসনদে আরোহণের দিবাস্বপ্ন অধরাই থেকে যাবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

February 5, 2026
ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

February 5, 2026
সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

February 5, 2026
Latest News
সেনাসদস্য

এবার ভোটকেন্দ্রের আঙিনা পর্যন্ত টহলের অনুমতি পেয়েছে সেনাসদস্যরা

ঢাকার আবহাওয়া

ঢাকার আবহাওয়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

সেনাবাহিনী প্রধান

নির্বাচনে সেনাসদস্যদের নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ সেনাপ্রধানের

মেট্রোরেল

ভোটের দিন মেট্রোরেল চলবে কি না, জানাল ডিএমটিসিএল

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণা

ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে

সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্টের প্রশাসনে রদবদল

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার

বঙ্গভবনের কর্মকর্তাকে গ্রেপ্তার দেখাল পুলিশ

থাকতে চাই না

‘নষ্ট রাজনীতিতে আর থাকতে চাই না’

মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ

সিলেটে মধ্যরাতে তিন গ্রামের সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫

ধন্যবাদ

পাকিস্তানকে ধন্যবাদ জানালেন আসিফ নজরুল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.