
বিএনপির একাধিক উপদেষ্টা জানান, করোনা ভাইরাস পরিস্থিতি, চেয়ারপারসনের অসুস্থতা, সাংগঠনিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ধারাবাহিক বৈঠকের পরিকল্পনা থেকেই চেয়ারপারসনের উপদেষ্টাদের সঙ্গে আলোচনা করেছেন দলের শীর্ষনেতৃত্ব। শুক্রবারের বৈঠকে দলের অন্তত ১৫-১৬ জন উপদেষ্টা অনলাইনে যুক্ত ছিলেন।
জানতে চাইলে সাবেক আইজিপি ও চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুল কাইয়ূম বলেন, ‘ভার্চুয়াল বৈঠক হয়েছে। সাংগঠনিক বিষয়ে আলোচনা হয়েছে। বিস্তারিত দলের মহাসচিব জানাবেন।’ সূত্র : বাংলা ট্রিবিউন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



