বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান ভোট দিয়েছেন। আজ সকাল ৯টা ৪০ মিনিটে তিনি গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন।
এবারের নির্বাচনে ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসন থেকে নির্বাচন করছেন তারেক রহমান।
ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, ‘গত রাতে দেশের কিছু জায়গা থেকে আমরা অনাকাঙ্খিত খবর পেয়েছি, যা কাম্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো কঠোরভাবে দমন করেছে।’
‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের মানুষ আজ ভোট দিলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেওয়া সম্ভব,’ জানিয়ে তিনি বলেন যে বিএনপি’র জয়ের বিষয়ে তারা আশাবাদী এবং জয়লাভ করলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জোর দিবে।
‘অর্ধেক জনসংখ্যা নারী, তাদের পেছনে রেখে আমরা এগোতে পারবো না। নারীদের নিয়ে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছি, সরকার গঠন করলে আমরা প্রথম দিন থেকেই সেগুলো নিয়ে কাজ করবো,’ যোগ করেন তারেক রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


