Advertisement
জুমবাংলা ডেস্ক : রাজধানীর বনানীতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে পেছন দিক দিয়ে পুলিশ অতর্কিতে ধাওয়া দিয়ে তা ছত্রভঙ্গ করে দিয়েছে। এসময় পুলিশ বিএনপি নেতা আব্দুল হকসহ কয়েকজনকে আটক করে বলে বলে অভিযোগ করেছে বিএনপি।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীতে সাংবাদিক মুশতাক আহমদের কারাবন্দী অবস্থায় মৃত্যু, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে পরোয়ানা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজা দেয়ার প্রতিবাদে এই মিছিল হয়।

ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মশাল মিছিলে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ‍রুহুল কবির রিজভী।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তেনজিং, বিএনপি নেতা এ এফ এম খালেদ, ফজলুর রহমান মন্টু, শিমুল হোসেন ফারুক, স্বেচ্ছাসেবক দল নেতা সুমন হোসেন, জিল্লুর রহমান রুপক সহ বহু নেতাকর্মী মিছিলে উপস্থিত ছিলেন।

বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী জানান, সন্ধ্যায় বনানী বাজারের সামনে থেকে একটি মশাল মিছিল বের করেন তারা।

মিছিলটি কামাল আতাতুর্ক এভিনিউ প্রধান সড়কে উঠে কাকলীর দিকে এগোতে থাকলে মিছিলের পেছনে পুলিশ ধাওয়া দেয়।

এরপর লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। পরে সেখান থেকে বিএনপি নেতা আব্দুল হক সহ কয়েকজনকে আটক করে পুলিশ।

এদিকে মিছিলে অতর্কিতে পুলিশী হামলা ও নেতাকর্মীদের আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, আমাদের শান্তিপূর্ণ মিছিলে পুলিশ অতর্কিতে হামলা চালিয়ে অনেককে আহত ও আটক করেছে। তিনি অবিলম্বে আটক নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.