
রবিবার সকাল পৌনে ১০টা থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতা-কর্মীরা ব্যানার ও ফেস্টুন নিয়ে প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এসময় নেতাকর্মীরা ‘মুক্তি মুক্তি চাই, খালেদা জিয়ার মুক্তি চাই’, ‘জেলে নিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না’, ‘অবৈধ নির্বাচন, মানি না মানব না’সহ বিভিন্ন স্লোগানে প্রেসক্লাব প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।
এদিকে বিএনপির মানববন্ধন কর্মসূচিকে ঘিরে প্রেসক্লাব এবং এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জলকামান এবং এপিসিও প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকেও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।
মানববন্ধনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক, তথ্য ও গবেষণা বিষয়ক সহ-সম্পাদক কাদের গনি চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ উপস্থিত আছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



