Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই: মাহমুদুর রহমান মান্না
জাতীয় ডেস্ক
জাতীয় স্লাইডার

বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচন করতে চাই: মাহমুদুর রহমান মান্না

জাতীয় ডেস্কArif ArifArmanNovember 13, 20251 Min Read
Advertisement

নির্বাচন করতে চাই
নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিতে চান তিনি। একইসঙ্গে তিনি জানিয়েছেন, বগুড়া-২ আসন থেকেই নির্বাচন করার দাবি জানাবেন বিএনপির কাছে।

বুধবার (১২ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে গণসংযোগ শেষে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি।

তিনি বলেন,“সুখী সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার। পার্টি ভালো না হলে সরকার ভালো হবে না। আমি অন্য পার্টির সঙ্গে ঐক্য করেছি, আমি বিএনপির সঙ্গে কথা বলেছি—আমরা যৌথভাবে নির্বাচন করব।”

মান্না আরও বলেন, জোটবদ্ধ নির্বাচন করলেও নাগরিক ঐক্যের নিজস্ব প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবেন, তবে প্রয়োজন হলে ঐক্যবদ্ধ দলের সিদ্ধান্ত অনুযায়ী প্রতীক পরিবর্তনেও রাজি আছেন।

আওয়ামী লীগ থেকে নিজের দলত্যাগের প্রসঙ্গে তিনি বলেন,“আওয়ামী লীগ ভালো কাজ না করার কারণে আমি দল ছেড়েছিলাম। পরিবর্তিত বাংলাদেশে জনগণের ভাগ্য বদলাতে তাদের কথা শুনতে হবে। এখন রাজনীতির সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে—নতুন বাংলাদেশে নতুন রাজনীতি চলবে।”

মান্না বলেন, আমাদের ভোট নিয়ে যারা মন্ত্রী হয়েছিল তারা দেশের বাইরে বাড়ি বানিয়েছে, সন্তানদের লেখাপড়া করিয়েছে।

তিনি বলেন, আগামীতে নির্বাচনের মধ্যে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে দেশ বদলাতে হবে। যেভাবে দেশ চলছে সেভাবে দেশ চলতে পারে না। মানুষ ভালো জীবন পাচ্ছে না। মানুষের ভালো জীবনযাপনের ব্যবস্থা করতে হবে।

আজ থেকে শুরু হচ্ছে ইসির সংলাপ, প্রথম দিনে ১২ দলের সঙ্গে বৈঠক

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘জাতীয় ঐক্যবদ্ধভাবে করতে চাই, নির্বাচন বিএনপির মান্না মাহমুদুর রহমান সঙ্গে স্লাইডার
Related Posts
ভারতীয় ভিসা সেন্টার

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা

December 17, 2025
হাদি

যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে হাদিকে

December 17, 2025
মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন

জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি বিকালে

December 17, 2025
Latest News
ভারতীয় ভিসা সেন্টার

ঢাকার ভারতীয় ভিসা সেন্টার হঠাৎ বন্ধ ঘোষণা

হাদি

যুক্তরাজ্যে নেওয়ার চেষ্টা চলছে হাদিকে

মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন

জুলাই ঐক্যের ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচি বিকালে

নেতাকর্মী গ্রেফতার

নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার

বিজয় দিবস উদযাপন

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে বিজয় দিবস উদযাপন

শেষ ষোলোতে বার্সেলোনা

কোপা দেল রেতে গুয়াদালাহারাকে হারিয়ে শেষ ষোলোতে বার্সেলোনা

শুনানি

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

ফয়সালের বাবা-মা গ্রেপ্তার

হাদি হত্যাচেষ্টার মূল অভিযুক্ত ফয়সালের বাবা-মা গ্রেপ্তার, উদ্ধার ২১৮ কোটি টাকার চেক

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নতুন ব্যবস্থার রাজনীতি

বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে: জামায়াত আমির

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.