Advertisement

রাজনীতি ডেস্ক: দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে ২৮ জন বহিস্কৃত নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করেছে দলটি।

সোমবার রাতে বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বহিস্কারাদেশ প্রত্যাহারের এই ২৮ নেতারা হলেন:

আনোয়ারুল ইসলাম সাবেক যুগ্ম সম্পাদক চাঁপাই নবাবগঞ্জ জেলা বিএনপি, শামীমা আক্তার সাবেক সদস্য সরাইল উপজেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া, আব্দুল আলিম খান মনোয়ার সাবেক যুগ্ম আহবায়ক জেলা যুবদল মানিকগঞ্জ, মো. নুরুজ্জামান লস্কর (তপু) সাবেক যুগ্ম সম্পাদক সরাইল উপজেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া, খন্দকার লিয়াকত হোসেন সাবেক সদস্য ঘিওর উপজেলা বিএনপি মানিকগঞ্জ, সেলিম পারভেজ সাবেক যুগ্ম সম্পাদক আশুগঞ্জ উপজেলা বিএনপি ব্রাহ্মণবাড়িয়া, মো. ছাদেক হোসেন সরকার সাবেক সাধারণ সম্পাদক কুমিল্লা উত্তর জেলা বিএনপি, মো. ফরহানুল হক সাবেক সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল নীলফামারী, আলহাজ্ব মো. ছাদরুল আমিন চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক নিয়ামতপুর উপজেলা বিএনপি নওগাঁ, আনিসুল হক সাবেক সহ-সভাপতি সুনামগঞ্জেজেলা বিএনপি, মো. শাহজাহান আলী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ভেড়ামারা উপজেলা বিএনপি কুষ্টিয়া, আনোয়ার আজিম বাবু সাবেক সাংগঠনিক সম্পাদক ভেড়ামারা উপজেলা বিএনপি কুষ্টিয়া।

এছাড়া মো. গোলাম রাব্বানী সাবেক সহ-সভাপতি যুক্তরাজ্য বিএনপি, ফেরদৌসী ইকবাল সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক সিলেট জেলা মহিলা দল, বেগম স্বপ্না শাহীন সাবেক সহ-সভাপতি সিলেট জেলা মহিলা দল, নুরুন্নাহার ইয়াসমিন সাবেক আহবায়ক বিশ্বনাথ উপজেলা মহিলা দল সিলেট, নাজমা বেগম সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা মহিলা দল, আশরাফ উদ্দিন রুবেল সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল, আহমেদ নুর উদ্দিন সাবেক সদস্য সিলেট জেলা বিএনপি, মো. মিছবাহ উদ্দিন বিএনপি নেতা বিশ্বনাথ উপজেলা শাখা সিলেট জেলা বিএনপি, শাহ আলম স্বপন সাবেক সাধারণ সম্পাদক-গোয়াইনঘাট উপজেলা শাখা সিলেট জেলা বিএনপি, লুৎফল হক খোকন সাবেক সহ-সভাপতি সিলেট জেলা বিএনপি, মাওলানা রশিদ আহমেদ সাবেক উপদেষ্টা সিলেট জেলা বিএনপি, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব সাবেক সদস্য সিলেট জেলা বিএনপি, জয়নাল আবেদিন সাবেক সাংগঠনিক সম্পাদক, গোয়াইনঘাট উপজেলা বিএনপি সিলেট, শহীদুল ইসলাম বাচ্চু সাবেক সহ-সভাপতি নাটোর জেলা বিএনপি এবং মাজহারুল ইসলাম ডালিম সাবেক উপদেষ্টা সিলেট জেলা বিএনপি। সূত্র: বাংলাদেশ জার্নাল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.