Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি আইন আদালত মেনে চলে না : হাছান মাহমুদ
জাতীয় রাজনীতি

বিএনপি আইন আদালত মেনে চলে না : হাছান মাহমুদ

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 5, 20192 Mins Read
বিএনপি আইন আদালত মেনে চলে না : হাছান মাহমুদ
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আদালত কক্ষে বিএনপি যে বিশৃঙ্খলা করেছে, তা আদালতের ‘গুরুতর’ অবমাননা। তারা (বিএনপি) আইন মেনে চলে না এবং তারা আদালতকে অবজ্ঞা করে। নগরীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওয়েবপেজ খোলার পরে তিনি সাংবাদিকদের বলেন, আদালতে বিশৃঙ্খলা সৃষ্টি করা আদালতের অবমাননার সমান যা তারা (বিএনপি) অতীতেও করেছিল। আগামী ২০ ও ২১ ডিসেম্বর আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন উপলক্ষে মন্ত্রী ওয়েবপেইজ টি খোলেন।

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, প্রকাশনা উপ-কমিটির সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার এবং আক্তার হোসেনসহ অন্যেরা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি প্রধান বেগম খালেদা জিয়ার মামলায় আদালত বারবার সময় দিয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলে। এ ব্যাপারে সরকারের কিছুই করার নাই। আন্দোলনের মাধ্যমে দ-িত খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব হবে না… আদালতই একমাত্র তাকে মুক্তি দিতে পারে। তিনি বলেন, তারা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে এবং জনগণের উপর হামলা চালানোর চেষ্টা করলে দেশবাসী তাদের (বিএনপি) প্রতিহত করবে এবং আওয়ামী লীগও জনগণের পাশে দাঁড়াবে।

অনুষ্ঠানে এর আগে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি আধুনিক ডিজিটাল রাজনৈতিক দল এবং এটি জনগণের সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন এবং পথ দেখায়। তিনি আরো বলেন, আওয়ামী লীগ কেবল স্বপ্ন দেখায় না, বরং স্বপ্নকে বাস্তবায়িত করে। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশ এখন খাদ্য উদ্বৃত্তে পরিণত হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদ্ধো সজিব ওয়াজেদ জয়ের পরামর্শ অনুযায়ী ২০০৮ সালে দেশকে ডিজিটাল করার ঘোষণা দিয়েছিলেন। বাংলাদেশ এখন একটি ডিজিটাল দেশ। সারাদেশে প্রায় ১৫ কোটি সিম কার্ড ব্যবহৃত হচ্ছে। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান বলেন, বিপুলসংখ্যক মানুষ এখন ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে।

মন্ত্রী বলেন, দেশ এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে তাঁর সুযোগ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার সরকার বিভিন্ন খাতে ব্যাপক উন্নয়ন করেছে। ওয়েবসাইট সম্পর্কে মন্ত্রী বলেন, জনগণ কাউন্সিলের যে কোনও তথ্য সাইট থেকে জানতে পারবে। পাশাপাশি, ওয়েবপেইজে দলের সব প্রকাশনা খুঁজে পাবে বলে হাছান জানান। সূত্র:বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

July 22, 2026
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026

Latest News

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

জামায়াত এমপি

ভিডিওকাণ্ডে সাতক্ষীরার জামায়াত এমপিকে নিজ এলাকায় অবাঞ্ছিত ঘোষণা

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

Amir Hamza

‘আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে প্রথমেই সাতক্ষীরা দিয়ে শুরু করবে’

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa