Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি থেকে পদত্যাগ করছেন মেয়র আরিফ, সিলেটে গণপদত্যাগের শঙ্কা!
জাতীয় বিভাগীয় সংবাদ স্লাইডার

বিএনপি থেকে পদত্যাগ করছেন মেয়র আরিফ, সিলেটে গণপদত্যাগের শঙ্কা!

By Sibbir OsmanNovember 2, 2019Updated:November 2, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিএনপির মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। নবগঠিত কমিটিতে যুবদলের সাবেক নেতাদের মূল্যায়ন না করায় কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক, তাহসীনা রুশদীর লুনা, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ কয়েক নেতা।
Meyor-Arif

Advertisement

আজ নিবার (২ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে কেন্দ্রীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করবেন। পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য শুক্রবার (১ নভেম্বর) রাতে জরুরি সভা করেন সিলেটের নেতারা।

বিএনপির একাধিক নেতা এতথ্য নিশ্চিত করলেও এই মুহূর্তে নামপ্রকাশ না করার অনুরোধ জানিয়েছেন। তারা বলেন, অপেক্ষা করুন, শিগগিরই সব খোলাসা হয়ে যাবে। রাজপথের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মী ছাড়া কোনো অবস্থাতেই খালেদা জিয়ার মুক্তি আন্দোলন জোরদার সম্ভব নয়।

বিএনপি নেতারা জানান, দীর্ঘ দেড় যুগ পর জেলা ও মহানগর যুবদলের কমিটিতে যাদের স্থান দেওয়া হয়েছে, তারা একজন ব্যবসায়ী নেতার বলয়ের সুবিধাভোগী কর্মী। তাদের বিগত আন্দোলন-সংগ্রামে রাজপথে দেখা যায়নি। এই কমিটি বাতিল না করলে তারা ঢাকায় গিয়ে পদত্যাগ করবেন।

গণমাধ্যমকে মেয়র আরিফ বলেন, রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকে জেলা ও মহানগর যুবদলের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। এমনকি যারা দলের পক্ষে আন্দোলন করে নির্যাতিত হয়েছেন তাদেরকেও মূল্যায়ন করা হয়নি। যার কারণেই আমরা কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ চেয়ে একটি লিখিত আবেদন করবো।

কারা পদত্যাগ করছেন জানতে চাইলে তিনি বলেন, প্রায় ৮-১০ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করবেন। পদত্যাগ করলেও আমরা বিএনপির সঙ্গে থাকবো।

শুক্রবার (১ নভেম্বর) বিকেলে যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে জেলার আহ্বায়ক করা হয়েছে নারী নির্যাতন মামলার আসামি কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে। আর সাবেক ছাত্রনেতা নজিবুর রহমান নজিবকে মহানগর যুবদলের আহ্বায়ক করা হয়েছে।

ঘোষিত কমিটিতে জেলা শাখায় সদস্য সচিব করা হয়েছে জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মকসুদ আহমদকে। আর মহানগর শাখায় সদস্য সচিব করা হয়েছে শাহ নেওয়াজ ভক্ত তারেককে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

June 25, 2026
Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

June 25, 2026
Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

June 25, 2026

Latest News

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

Rain Storm

রাতের মধ্যে যেসব জেলায় ঝড়, বজ্রবৃষ্টির শঙ্কা

নবনিযুক্ত হাইকমিশনার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন ভারতের নবনিযুক্ত হাইকমিশনার

নবম পে-স্কেল

নবম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা

বিমানের ইঞ্জিন বিকল

শাহজালাল বিমানবন্দরে বিমানের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

masud

৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

ভূমিকম্প

ঢাকা ঘিরে ভয়াবহ ভূমিকম্প বলয়

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

salahuddin

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa