Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি দেশের কল্যাণ চায় না : এলজিআরডি মন্ত্রী
জাতীয় স্লাইডার

বিএনপি দেশের কল্যাণ চায় না : এলজিআরডি মন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 15, 2021Updated:February 15, 20212 Mins Read

বিএনপি দেশের কল্যাণ চায় না : এলজিআরডি মন্ত্রী

Advertisement

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, বিএনপি দেশের কল্যাণ চায় না তাই দলটি একটি অকল্যাণকর দলে পরিণত হয়েছে যা ইতোমধ্যে দেশের জনগণ ভালোভাবেই জেনে গেছে।

আজ ঢাকা ওয়াসা কর্তৃক বাস্তবায়িত ‘সাভার উপজেলায় তেতুলঝড়া-ভাকুর্তা এলাকায় ওয়েল্ডফিল্ড প্লান্ট পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘বিএনপি সবসময় নেতিবাচক, ধ্বংসাত্মক ও হিংসাত্মক রাজনীতি করতে পছন্দ করে।দেশের ব্যাপক উন্নয়ন অগ্রযাত্রা তাদেরকে ব্যথিত করে। দেশের মানুষ কষ্টে থাকলে তাদের রাজনীতি করতে সুবিধা হয়। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নের্তৃত্বে অভূতপূর্ব উন্নয়ন দেখে তারা অবাস্তব সব কথাবার্তা বলছে।

পৃথিবীর অনেক দেশ ভ্যাকসিনের ব্যবস্থা করতে না পারায় ব্যাপক জনরোষে পড়েছে উল্লেখ করে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে আমরা সঠিক সময়ে দেশ ভ্যাকসিন আনতে সক্ষম হয়েছে এবং ইতোমধ্যে মানুষ ভ্যাকসিন নিতে শুরু করেছে।

পৌরসভা নির্বাচন নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সকল নির্বাচন সুষ্ঠু করার জন্য অঙ্গীকারাবদ্ধ এবং স্থানীয় পর্যায়ে চলমান সব নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আন্তরিকভাবে কাজ করছে। নির্বাচন নিয়ে সারা পৃথিবীর সব দেশে একটি বাড়তি উত্তেজনা বিরাজ করে এবং নির্বাচনকালীন সময়ে কিছু অনাঙ্ক্ষিত ঘটনাও ঘটে যা অত্যন্ত দুঃখজনক। সরকার দেশে চলমান নির্বাচন সুষ্ঠুবাবে শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন মোঃ তাজুল ইসলাম।

এর আগে, মন্ত্রী আলোচনা সভায় জানান, মানুষ খুব সহজে পানি পায় বলে এর গুরুত্ব অনুধাবন করতে পারে না।দুর্লভ জিনিসের প্রতি মানুষের আলাদা আকর্ষণ থাকে। এটির সারা পৃথিবীতেই ঘটে থাকে। আমাদের এ ব্যাপারে সচেতন হতে হবে।

তিনি বলেন, ঢাকা শহর ছাড়াও আমার গ্রাম আমার শহরের দর্শন অনুযায়ী গ্রামাঞ্চলে নিরাপদ পানি সরবরাহের লক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ চলছে। এসডিজি অনুযায়ী ২০৩০ সালের মধ্যে ৭০ ভাগ ভূ-উপরিস্থ পানি ব্যবহারের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এর আগেই দেশ লক্ষ্যে পৌঁছে যাবে বলেও উল্লেখ করেন।

মন্ত্রী আরো বলেন, সাভার উপজেলায় তেতুলঝড়া-ভাকুর্তা এলাকায় ওয়েল্ডফিল্ড প্লান্টে পানি উত্তোলনের ফলে পানির লেভেল নিচে নেমে যাওয়ার আশঙ্কা করা হলেও দুই বছরের স্টাডি রিপোর্টে দেখা গেছে পানির কোনো তারতম্য হয়নি।

এসময়, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ইবরাহীম এবং ওয়াসার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা কমিয়ে আনার লক্ষ্যে ঢাকা ওয়াসা এই প্লান্ট থেকে মিরপুর এলাকায় দৈনিক ১৫ কোটি লিটার পানি সরবরাহ করছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa