Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক : কাদের
জাতীয়

বিএনপি ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 31, 20202 Mins Read
কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যাদের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা এসেছে, তারাই এদেশকে গড়ে তোলার লক্ষ্যে অবিরাম কাজ করছে।

তিনি বলেন, ‘বিএনপি এদেশের ধ্বংসাত্মক রাজনীতির ধারক ও বাহক। যাদের হাত ধরে এসেছে স্বাধীন বাংলাদেশ, তারা ধ্বংস নয়, এদেশকে গড়ে তোলার লক্ষ্যেই কাজ করছে অবিরাম। প্রকারান্তরে যারা স্বাধীন স্বদেশ চায়নি, তারাই এখন দেশের ধ্বংস চায়।’

ওবায়দুল কাদের আজ বৃহষ্পতিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে বিএনপি’ও নেতিবাচক ও অতিক্ষমতা কেন্দ্রিক রাজনীতিই প্রধান বাধা। বিএনপি এতদিন ‘না’ ছাড়া কিছুই দেখতে পেতো না,এখন ‘ধ্বংস’ দেখতে পায়।

সরকার নাকি গণতন্ত্র,অর্থনীতি ধ্বংস করে দিয়েছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে সারাদেশে চলছে সমৃদ্ধির সোপানে নতুন উচ্চতা নির্মাণের নিরলস প্রয়াস। কিন্তু ধ্বংস নয়, শেখ হাসিনার নেতৃত্বে এখন সৃষ্টিশীল বাংলাদেশ বিনির্মানের মহাযজ্ঞ চলছে।

বিএনপি দেশকে পিছিয়ে দিতে চিরাচরিত পাকিস্তানি ভাবধারার দৃষ্টিসীমায় রাষ্ট্রের অর্জন আর সক্ষমতার সুবর্ণ রূপ দেখতে পায় না উল্লেখ করে তিনি বলেন, তারা শেখ হাসিনার অর্জনে প্রতিহিংসার আগুনে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত। দেশে কোনো স্বৈরতন্ত্র নেই, আছে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ আর বাক-স্বাধীনতা, আর তাই বিএনপি প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে কথা বলতে পারছে,পারছে অবিরাম বিষোদগার করতে। দেশে গণতন্ত্র আছে বলেই নিয়মিত নির্বাচন – উপনির্বাচন হছে এবং বিএনপিও নিয়মিত অংশ নিতে পারছে, জয়লাভও করছে বলেও জানান কাদের।

ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রের শতফুল একদিনেই ফোটে না, এর জন্য প্রয়োজন নিরবিচ্ছিন্ন পরিচর্যার,আর এই গণতন্ত্রকে এগিয়ে নিতে বিএনপি কোন দায়িত্বশীল ভূমিকাতো রাখেইনি বরং পদে পদে বাধা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, নির্বাচনে অংশ নিয়ে বিএনপি জনরায় পাবার আগেই ফল প্রত্যাখ্যান করেছে,যা প্রকারান্তরে জনগণের রায়কেই অপমান করা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, করোনা মহামারিতে শেখ হাসিনার মানবিক নেতৃত্বের কারণে একজন মানুষও না খেয়ে মরেনি, আর এ কারনেই বিএনপির কষ্টের কারণ।

তিনি বলেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে, উচ্চহারে প্রবৃদ্ধি, প্রবাসী আয়সহ সকল আর্থসামাজিক সূচকে ফিরে এসেছে ইতিবাচক ধারা।

বিশ্বসমাজ যখন দেশের প্রশংসা করে তখন বিএনপি ধ্বংস ছাড়া কিছু দেখতে পায় না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আসলে তাদের সমস্যা মনস্তাত্ত্বিক, তারা সৃষ্টিতে নয়,ধ্বংসাত্মক প্রবণতায় ভূগছে।

তিনি বলেন, জনগণ এখন আর সমালোচনার কাসুন্দি ঘাঁটা পছন্দ করে না,জনগণ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চায়। আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়। আর এজন্যই বিএনপির ধ্বংসাত্মক কর্মসূচি ও মিথ্যাচারে জনগণ সাড়া দেয় না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির কারণে রাজনীতিতে জনসম্পৃক্ত ইস্যু খুঁজে পাওয়ার ব্যর্থতা বিএনপি নেতৃত্বের অক্ষমতা ছাড়া আর কিছুই নয়। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa