
এর আগে সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আরাফাত নিজের ফেসবুকে দুদুর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ পোস্ট করে লিখেছেন, “বিএনপি নেতা শামসুজ্জামান দুদু তাদের রাজনীতির কৌশল হিসেবে পরোক্ষভাবে শেখ হাসিনাকে হ’ত্যার হু’মকি দিয়েছে! যেমনটি জিয়াউর রহমান পরোক্ষভাবে বঙ্গবন্ধু হ’ত্যায় মদদ দিয়েছিল এবং তারেক রহমান ২১শে আগস্ট গ্রেনেড মেরে শেখ হাসিনাকে হ’ত্যা করতে চেয়েছিল। এর মধ্যে দিয়ে আবারও প্রমাণ হলো বিএনপি-জামাতের রাজনীতি হ’ত্যা, ষড়যন্ত্র, সন্ত্রাস আর রক্তের রাজনীতি।”
ক্লিপটিতে দেখা গেছে, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের গতকাল মঙ্গলবার রাতে সম্প্রচারিত টকশোতে অন্যান্য অতিথিদের সাথে কথা বলার এক পর্যায়ে বিএনপি নেতা দুদু বলেছেন, “কৌশল হচ্ছে আওয়ামী লীগকে হটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে, শেখ হাসিনা বিদায় হবে।”
“ছাত্রদল থেকে কাউন্সিল: বিএনপির ভাবনা কী” শীর্ষক ওই আলোচনায় বিএনপি নেতার কাছে উপস্থাপকের প্রশ্ন ছিলো, নিজেদের রাজনীতি নিয়ে “সামনের দিনের কৌশলটা কী হবে?”। সূত্র : যমুনা টিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



