জুমবাংলা ডেস্ক : ‌‌খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা আজিজুল হাসান দুলু (৫০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার বেলা ১১টা ২৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

Advertisement

মৃত্যুকালে এই বিএনপি নেতা এক মেয়ে, স্ত্রীসহ অসংখ্য নেতাকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক এসএম শফিকুল আলম মনা এসব তথ্য নিশ্চিত করেছেন।

দলীয় সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সকালে অসুস্থতা অনুভব করলে নগরীর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয় দুলুকে। পরে তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হৃদরোগের বিষয়টি নিশ্চিত করেন। সে সময় তাৎক্ষণিকভাবে তার হার্টে রিং পরানো হয়।

এরপর অবস্থার অবনতি হলে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে দুলুকে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ মারা যান তিনি।

আজিজুল হাসান দুলুর জানাজা আজ এশার নামাজের পর নগরীর শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শফিকুল আলম মনা।

পাকিস্তানে শেখ হাসিনার প্রশংসার ঝড়, অথচ ফখরুলদের মন খারাপ : তথ্যমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.