মিষ্টি

Advertisement
জুমবাংলা ডেস্ক: সাবেক পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খানের বিএনপি থেকে পদত্যাগের খবরে চট্টগ্রামে তার নির্বাচনী এলাকা বোয়ালখালী উপজেলায় মিষ্টি বিতরণ করেছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মহসিন খোকন। খবর ইউএনবি’র।

বুধবার উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষজনকে মিষ্টি মুখ করান মহসিন খোকন। এসময় উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মো. মহসিন খোকন বলেন, ‘প্রবীণ এ নেতা বিএনপি ছাড়ায় দলের কোনো ক্ষতি হয়নি। দলের মাঝে কোনো সুবিধাবাদী ব্যক্তির প্রয়োজন নেই। তার আরও আগে পদত্যাগ করার প্রয়োজন ছিল। তিনি নিজ থেকে সরে যাওয়ায় আমরা খুশি হয়েছি।’

প্রসঙ্গত, গত মঙ্গলবার বিএনপি মহাসচিবের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র পাঠান দলের ভাইস চেয়ারম্যান এম মোরশেদ খান। তিনি বোয়ালখালী আসন থেকে বিএনপির এমপি নির্বাচিত হন একাধিকবার।

মোরশেদ খান ১৯৮৬ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ সালে তিনি বিএনপিতে যোগ দেন। এর পর চট্টগ্রাম-৮ আসন থেকে ১৫ ফেব্রুয়ারি ১৯৯৬ সাল, এর পর জুন ’৯৬ এবং ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯২ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ দূত ছিলেন। একই সঙ্গে বাংলাদেশ স্পেশাল কমিটি অন ফরেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যানও ছিলেন। ২০০১-২০০৬ সাল পর্যন্ত জোট সরকারের আমলে পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের ১/১১-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে বিএনপির রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে যান মোরশেদ খান। তিনি একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু এ আসনে দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানকে মনোনয়ন দেয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.