
তিনি বলেন, বিএনপির নেতা হারিছ চৌধুরী সবার চোখকে ফাঁকি দিয়ে দেশের বাইরে জায়গা বদল করে ঘুরে বেড়াচ্ছেন। তিনি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, কিবরিয়া হত্যা মামলাসহ ১০ ট্রাক অস্ত্র মামলার দণ্ডিত আসামি।
সিআইডি জানায়, বিএনপি নেতা হারিছ চৌধুরী বিদেশে বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছেন। তবে তিনি ঠিক কোথায় রয়েছেন, তা স্পষ্ট করতে পারেনি তারা। হারিছ চৌধুরী ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত চার দলীয় জোট সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব ছিলেন। ২০০৭ সালের ১১ জানুয়ারি থেকে হারিছ চৌধুরী আত্মগোপন করেন। ২০১৫ সালে তাকে ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়। কিন্তু তার কোনো সন্ধান পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



