বিএনপির এক সমর্থককে স্বেচ্ছাসেবক লীগ নেতা দেখিয়ে জড়ানো হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায়। তার নাম সেলিম উদ্দিন পাটোয়ারী। শাহবাগ থানার মামলায় গত জুন মাসে তাকে গ্রেফতার করা হয়েছে। শুধু তাই নয়, ওই মামলায় জামিন পাওয়ার পর অপর একটি মামলায় তাকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে। গত ১০ মাস ধরে তার দিন কাটছে কারাগারে। শুরুতে ছিলেন কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে। এখন আছেন গাজীপুরের কাশিমপুরে। সেলিমের মুক্তির জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তার ভাই ইকবাল হোসেন।

গত ২৫ ফেব্রুয়ারি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর কাছে দেওয়া এক অভিযোগে ইকবাল হোসেন বলেন, রাজধানীর বাড্ডায় আমার ভাই সেলিম উদ্দিন পাটোয়ারীর পাঁচতলা একটি বাড়ি আছে। এ বাড়িটি দখল করার অভিপ্রায়ে শাহবাগ থানার করা একটি মামলায় গত জুন মাসে আমার ভাইকে গ্রেফতার করা হয়েছে। বিনা অপরাধে তিনি দীর্ঘদিন ধরে জেল খাটছেন। আমার ভাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। অথচ স্বেচ্ছাসেবক লীগ শাহবাগ থানার সাংগঠনিক সম্পাদক দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র অন্দোলনের মামলায় তাকে ফাঁসানো হয়েছে।
ইসরাইলি হামলায় নিহত শিক্ষার্থীদের গণকবরের ছবি প্রকাশ করলো ইরান
জানতে চাইলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এসএন নজরুল ইসলাম যুগান্তরকে বলেন, কেবল একটি ঘটনা নয়। জুলাই আন্দোলনের ঘটনায় অনেকগুলো মামলায় নিরপরাধ মানুষকে ফাঁসানো হয়েছে বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ কারণে এসব মামলায় আসামি গ্রেফতারের ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্ক আছি। তবে মামলাগুলোর ভবিষ্যৎ নির্ভর করছে রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। সরকারের উচ্চ পর্যায় থেকে যে ধরনের সিদ্ধান্ত আসবে আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


