Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএনপি সুবিধাবাদ-জিন্দাবাদে বিশ্বাসী : কাদের
জাতীয়

বিএনপি সুবিধাবাদ-জিন্দাবাদে বিশ্বাসী : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 2, 20203 Mins Read
কাদের
ফাইল ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক: বিএনপি সুবিধাবাদ-জিন্দাবাদে বিশ্বাস করেই বলেই দুর্নীতিবাজদের দলে প্রশ্রয় দেয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপি’র কোন কৃতজ্ঞতা বোধ নেই। বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে গণমাধ্যম আর ফেসবুকে কথামালার বৃষ্টি ঝরিয়ে যাচ্ছেন। আর সুবিধাবাদী-দুনীতিবাজদের দলে প্রশ্রয় দিচ্ছে।

সেতু মন্ত্রী আজ বুধবার সকালে চার লেনের ২য় নয়ারহাট সেতু নির্মাণ কাজের উদ্বোধন শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

মানুষ নাকি ভয়াবহ দুঃসময় অতিক্রম করছেন-বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন করে বলেন, করোনা,বন্যা, সুপারসাইক্লোন, আম্ফানের মতে প্রাকৃতিক দুর্যোগে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি কী ভূমিকা পালন করেছে,জাতি তা জানতে চায়?

তিনি বলেন, মহামারীর প্রভাবে গোটা বিশ্ব যখন টালমাটাল তখন জীবন-জীবিকার চাকা সচল রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দূরদর্শিতা দেখিয়েছেন, তা বিশ্বব্যাপি প্রশংসিত হচ্ছে । কিন্তু এই দুঃসময়ে বিএনপি কোন ভূমিকা না রেখে শুধু বক্তৃতা – বিবৃতিতেই নিজেদের দায়িত্ব শেষ করেছে।

ওবায়দুল কাদের বলেন, সরকারের কোন ভালো কাজ বিএনপি প্রশংসা না করে উল্টো অন্ধ সমালোচনা করে যাচ্ছে অবিরাম। তারা আসলে দেশের আরো দুঃসময় এবং জনগণের করুণ অবস্থাই প্রত্যাশা করেছিলো।

তিনি বলেন, বিএনপি ভেবেছিলো মানুষ না খেয়ে, চিকিৎসা না পেয়ে রাস্তায় মরে থাকবে। সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং মানবিক নেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে সেই পরিস্থিতি হয়নি বলেই বিএনপি নেতাদের মনে কষ্ট ও জ্বালা ধরেছে।

মন্ত্রী বলেন, এই জন্যই তারা সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশ ও জনগণের বিরোধিতায় নেমেছে, আর জনগণ বিএনপি’র এসব বুঝতে পেরেছে বলেই তাদের কথায় আর সাড়া দেয় না।

বেগম খালেদা জিয়াকে অন্যায় ভাবে নাকি বন্দী করে রাখা হয়েছে -মির্জা ফখরুল সাহেবের এমন অভিযোগ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জেনে শুনে ও বুঝে মিথ্যাচার করা তাদের স্বভাব। সরকার বেগম জিয়ার বিরুদ্ধে মামলা দেয়নি, সাজাও দেয়নি। মামলা করেছে তত্ত্বাবধায়ক সরকার আর সাজা দিয়েছে আদালত।

তিনি জানান, শেখ হাসিনাই বেগম জিয়ার প্রতি সদয় হয়ে দুইবার সাজা স্থগিত করেছে। তারা এমন একটা দল যাদের নূন্যতম কৃতজ্ঞতা বোধ নেই। বিএনপি দলগতভাবে হত্যা আর ষড়যন্ত্রের রাজনীতিতে বিশ্বাসী বলেই তারা নিজ দলে অপরাধীদের লালন করে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাজধানীর সাথে আশপাশের জেলাগুলো ঢাকা সড়ক জোনের অধীনে হওয়ায় এ জোন অত্যন্ত গুরুত্বপূর্ণ জানিয়ে বলেন, রাজধানীর সাথে পুরো দেশের যোগাযোগ নিরবচ্ছিন্ন রাখা, সড়ক নিরাপত্তা বিধানসহ সংযুক্ত মহাসড়কগুলো পরিপাটি রাখা একটি চ্যালেঞ্জ।

তিনি বলেন, নবীনগর এলাকায় জাতীয় স্মৃতিসৌধের অবস্থান হওয়ায় এ মহাসড়কটি গুরুত্ব অনেক বেশি। তাই এ সড়কটি রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্ন জরুরী।

মন্ত্রী সংশ্লিষ্টদের এই সড়কাংশ পরিচ্ছন্ন রাখা ও যত্রতত্র ব্যানার ফেস্টুন যাতে কেউ না লাগাতে পারে সে দিকে নজর দিতেও নির্দেশ দেন।

সড়ক পরিবহন মন্ত্রী এয়ারপোর্ট রোডসহ রাজধানী ঢাকায় প্রবেশ এবং বের হওয়ার সড়ক সমূহের সৌন্দর্যবর্ধন, পরিচ্ছন্নতার ওপরও জোর দেন।

তিনি স্বচ্ছতা ও গুণগত মান বজায় রেখে নয়ারহাট সেতুর কাজ এগিয়ে নিতে এবং নির্ধারিত সময়ে সেতুর নির্মাণ কাজ সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করেন।

ভার্চুয়াল প্লাটফর্মে এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য বেনজির আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শাহরিয়ার আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন খানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

June 30, 2026
নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

June 30, 2026
তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

June 30, 2026

Latest News

প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় ৫০ লাখ টাকা

নিজের ওজন

নিজের ওজন ৪৩ কেজি, বহন করেন ১০০ কেজি!

তথ্য উপদেষ্টা

নিষেধাজ্ঞা থাকলে রাজনীতি করতে পারবে না আ. লীগ : তথ্য উপদেষ্টা

নতুন পে-স্কেল

নবম পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সর্বশেষ যা জানা গেল

দেশের স্বাস্থ্যব্যবস্থা

বদলে যাচ্ছে দেশের স্বাস্থ্যব্যবস্থা, সরকারের বড় পরিকল্পনা

NRB

রাজস্ব আদায় বড় চ্যালেঞ্জ: নতুন এনবিআর চেয়ারম্যান

বজ্রবৃষ্টি

দমকা হাওয়া-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও ভারী বর্ষণের শঙ্কা

শিক্ষামন্ত্রী

বেতন বঞ্চিত শিক্ষকদের সমস্যা সমাধানে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

৩টি উপজেলা গঠন

১টি নতুন থানা ও ৩টি উপজেলা গঠনের সিদ্ধান্ত সরকারের

ডা. জাহেদ

আরবি হরফ সম্বলিত পতাকা টাঙানোর ঘটনায় তদন্ত চলছে : ডা. জাহেদ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa