Advertisement
জুমবাংলা ডেস্ক:  বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন অফিসার্স অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যথাক্রমে প্রকৌশলী মোঃ আতাউর রহমান খান এবং কৃষিবিদ ড. মোঃ মহসীন আলী মন্ডল (প্রিন্স)।

আতাউর বর্তমানে বিএসএফআইসি’র প্রধান (পরিদর্শন ও তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মহসীন প্রতিষ্ঠানটির আইন ও সম্পত্তি উপবিভাগের ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন।

বিএসএফআইসি’র ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (ইআর) মোঃ হামিদুল ইসলাম নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি নুরুর রহমান পলাশ, সহ-সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদ উল্লাহ, অর্থ সম্পাদক খন্দকার জগলুল হক রানা, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম, ক্রীড়া ও সাংস্কিৃতিক সম্পাদক মোঃ ইকরাম বিশ্বাস।

কাযনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ দেলোয়ার হোসেন, মোঃ মাহমুদুল হাসান (মিল্টন), খাদিজা সুলতানা, কায়েস খান এবং মোঃ আহসান হাবিব।

নবনির্বাচিত কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ আতাউর রহমান খান বলেন, `সংস্থার সকল অফিসার আমার ওপর আস্থা রেখেছে বিধায় আমি সভাপতি নির্বাচিত হয়েছি। সকলের আস্থার মর্যাদা রক্ষা করাই আমার কাছে এখন বড় চ্যালেঞ্জ।’

নতুন কমিটির সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. মোঃ মহসীন আলী মন্ডল (প্রিন্স) বলেন, ‘সততা, নিষ্ঠা ও কর্মচাঞ্চল্যের মাধ্যমে মানবিক প্রতিষ্ঠানরূপে বিএসএফআইসিকে সমাজের কাছে তুলে ধরাই হবে আমাদের কমিটির প্রধান দায়িত্ব ও কর্তব্য।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.