Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিএসএফের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ছবি প্রকাশ
জাতীয়

বিএসএফের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের ছবি প্রকাশ

By iNews DeskOctober 18, 2019Updated:October 18, 20193 Mins Read

3fg
বিজিবি এই ছবি দিয়ে বলেছে, ওই স্পিডবোট দিয়ে বাংলাদেশের ভিতরে চলে আসেন বিএসএফ সদস্যরা। ছবিতে ডানে (চেক শার্ট পরা) বাংলাদেশি মৎস্য কর্মকর্তা। সূত্রঃ যুগান্তর
Advertisement
রাজশাহীর চারঘাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে গোলাগুলির ঘটনায় এক বিএসএফ সদস্য নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে বেআইনিভাবে পদ্মা নদীতে ভারতীয় জেলেদের ইলিশ শিকারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর পুরো ঘটনার বিবরণ দিয়ে বিবৃতি দিয়েছে বিজিবি। একইসঙ্গে বিএসএফের বাংলাদেশে প্রবেশের একটি ছবিও প্রকাশ করেছে।

বিএসএফের ছবিটি দিয়ে বিজিবি বলেছে, ওই স্পিডবোট দিয়ে রাজশাহীর চারঘাট এলাকায় পদ্মা নদীতে ভারত-বাংলাদেশ সীমান্ত লাইন থেকে প্রায় ৬৫০ গজ বাংলাদেশের ভিতরে চলে আসেন বিএসএফ সদস্যরা। ওই ছবির ডানে (চেক শার্ট পরা) বাংলাদেশি মৎস্য কর্মকর্তাকে দেখা যাচ্ছে।

বিজিবির বিবৃতিতে বলা হয়, সকাল ১০টা ৪০ মিনিটে চারঘাট বিওপি থেকে এক কিলোমিটার পশ্চিম দিকে এবং সীমান্ত পিলার ৭৫/৩-এস থেকে ৫০০ মিটার বাংলাদেশের ভেতরে চারঘাট থানার শাহরিয়ার খাল এলাকায় মাছ ধরছিলেন তিন ভারতীয় জেলে। ওই সময় সেখানে মা ইলিশ সংরক্ষণ কর্মসূচির আওতায় মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে পদ্মা নদীতে অভিযান চলছিল।

ওই সময় তিন জেলেকে আটক করার চেষ্টা করলেও দুইজন পালিয়ে যান। একজনকে জালসহ আটক করার পর বিজিবি কর্মকর্তারা নিশ্চিত হন যে ওই জেলেরা ভারতীয় নাগিরক।

এর কিছুক্ষণ পর ১১৭ বিএসএফ ব্যাটালিয়নের কাগমারি ক্যাম্প থেকে চার সদস্যের একটি টহল দল স্পিডবোট নিয়ে ‘অনুমতি ছাড়া’ শূন্য রেখা অতিক্রম করে ‘অবৈধভাবে’ বাংলাদেশের ভেতরে ৬০০-৬৫০ গজ প্রবেশ করে। নদীর এ পাড়ে বিজিবি টহল দলের কাছে এসে তারা আটক ভারতীয় নাগরিককে ছেড়ে দিতে বলেন।

তখন বিজিবি টহল দল আটক ভারতীয় নাগরিককে পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানান। কিন্তু তারা ভারতীয় নাগরিককে বিজিবির কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বিজিবি সদস্যরা বাধা দিলে তাদের উপর ৬/৮ রাউন্ড গুলি চালায় বিএসএফ।

আত্মরক্ষার জন্য বিজিবি টহল দল পাল্টা ফাঁকা গুলি করলে বিএসএফ সদস্যরা গুলি করতে করতে দ্রুত চলে যায়।’

আটক ভারতীয় নাগরিক প্রণব মণ্ডল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ছিড়াচর গ্রামের বসন্ত মণ্ডলের ছেলে বলে জানিয়েছে বিজিবি। তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তারা জানিয়েছেন।

তার কাছ থেকে চার কেজি ওজনের কারেন্ট জাল উদ্ধার করা হয়েছে বলেও বিজিবির বিবৃতিতে জানানো হয়েছে।

চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, আটক ভারতীয়র কাছ থেকে উদ্ধার করা জাল ইলিশ শিকারে ব্যবহৃত হয়। ঘটনার সময় তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের আরিফুল বলেন, ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় জেলেরা যেন নদীতে ইলিশ শিকার করতে না পারে সেজন্য বিজিবি সদস্যদের নিয়ে সকালে নদীতে অভিযানে যান তিনি।

‘আমরা দেখতে পাই, পদ্মা-বড়ালের মোহনায় বাংলাদেশের সীমানার ভেতর একটি নৌকায় করে তিনজন জেলে ইলিশ শিকার করছে। তাদের আটকের চেষ্টা করা হলে দুইজন পালিয়ে যায়। একজনকে আটক করা সম্ভব হয়।

খবর পেয়ে বিএসএফ সদস্যরা এসেই গুলি ছোড়া শুরু করে। জবাবে বিজিবিও তখন গুলি ছোড়ে। উভয় পক্ষের মধ্যে বেশ কয়েক রাউন্ড গুলি বিনিময় হয়। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা পিছু হটে।’

পরে পতাকা বৈঠকে উভয়পক্ষ নিজ নিজ বক্তব্য উপস্থাপনের পাশাপাশি মতানৈক্যের বিষয়গুলোতে তদন্ত করতে সম্মত হয়েছে বলে বিজিবি কর্মকর্তা ফেরদৌস জানান।

তিনি বলেন, এ বিষয়ে আরও আলোচনার জন্য ‘শিগিরই’ আবারও পতাকা বৈঠক করার বিষয়ে তারা একমত হয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • X (Twitter)

The iNews Desk oversees the fast-paced operations of our newsroom with a strong commitment to accuracy, clarity, and impactful storytelling. Backed by a solid foundation in journalism and extensive experience in coordinating daily news coverage, our desk is responsible for assigning stories, guiding reporters, and ensuring every piece meets the highest editorial standards. We are dedicated to delivering timely, responsible, and trustworthy news to our audience while upholding the core values of ethical journalism. Through close collaboration with reporters, editors, and digital teams, the iNews Desk ensures a smooth workflow and maintains content that is relevant, engaging, and aligned with our editorial mission.

Related Posts
shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

July 9, 2026
ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

July 9, 2026
সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

July 9, 2026

Latest News

shama

বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্রীড়া প্রতিমন্ত্রী

হেরে যাওয়ায় ব্রাজিলের সাপোর্টাররা হতাশ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সুপার টাইফুন

ধেয়ে আসছে ঘণ্টায় ২০০ কিমি গতির সুপার টাইফুন

আইনমন্ত্রী

আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী

Ministry

যুগ্মসচিব পদে ১৭২ কর্মকর্তাকে পদোন্নতি

আইনমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারে ফেরা ছাড়া বিকল্প ছিলো না: আইনমন্ত্রী

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা

পে-স্কেল বাস্তবায়নে জটিলতা, আসছে বড় পরিবর্তন

Highcourt

কোটা বাদ, মেধার ভিত্তিতে ৪৬ হাজার শিক্ষকের ফল আবারও প্রকাশের নির্দেশ

Tarek Rahman

ঢাকা নিয়ে উদ্বেগ, প্রাণী ও প্রাণের নিরাপদ আবাসস্থল গড়ার আহবান

প্রধানমন্ত্রী

সরকারি হিসাবে ৭ লাখ দেখালেও গাছ লাগানো হয়েছে ২ লাখ : প্রধানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa