Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home Bangladesh breaking news বিএসটিআই’র নতুন ডিজি কাজী ইমদাদুল হক
Bangladesh breaking news জাতীয়

বিএসটিআই’র নতুন ডিজি কাজী ইমদাদুল হক

By Tarek HasanMay 3, 20262 Mins Read

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর মহাপরিচালক হিসেবে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, গবেষক ও লেখক কাজী ইমদাদুল হক।

কাজী ইমদাদুল হক

Advertisement

আজ তিনি বিএসটিআইতে মহাপরিচালক হিসেবে যোগদান করেন।

দেশের রাজস্ব প্রশাসন ও সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে সুপরিচিতি কাজী ইমদাদুল হক তাঁর দীর্ঘ তিন দশকের কর্মজীবনের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রেখেছেন।

বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের এই জ্যেষ্ঠ কর্মকর্তা ট্যাক্সেস আপিলেট ট্রাইব্যুনালের সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর সাবেক কর কমিশনার হিসেবে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

১৯৮৮ সালে সিভিল সার্ভিসে যোগদানের পর থেকে তিনি কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্তরে দক্ষতা ও মেধার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে এনবিআরে কর কমিশনার এবং লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিট (LTU)-এ অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ সম্পদ আহরণে তার অবদান ছিল উল্লেখযোগ্য। আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি (DTAA) বিষয়ে তিনি বাংলাদেশের পক্ষে বৈশ্বিক পরিসরে কার্যকর প্রতিনিধিত্ব নিশ্চিত করেন।

এছাড়া, ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এম.এসসি-তে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাহিত্য প্রতিযাগিতায় দুইবার চ্যাম্পিয়ন ও জাতীয় টিভি বিতর্কে তিন বছর শহীদুল্লাহ হলের প্রতিনিধিত্ব করেন। তাঁর গবেষণাধর্মী গ্রন্থ ‘কালো টাকা’ (Black Money) একটি আলোচিত গ্রন্থ।

আরও পড়ুনঃ

ঢাবি শিক্ষার্থীর আত্মহত্যা: রিমান্ডে শিক্ষক সুদীপ চক্রবর্তী

প্রশাসনিক ব্যস্ততার মাঝেও কাজী ইমদাদুল হক নিয়মিত সাহিত্যচর্চার পাশাপাশি টেলিভিশনে আয়কর বিষয়ক অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মধ্যে কর সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মেধা, সততা ও সৃজনশীলতার সমন্বয় ঘটিয়ে তিনি দেশের সিভিল সার্ভিস এবং সাহিত্য অঙ্গনে অবদান রেখে চলেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

July 10, 2026
বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

July 10, 2026
Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

July 10, 2026

Latest News

ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

মানুষের কষ্টে ঘরে বসে থাকেননি ডিএনসিসির প্রকৌশলী নুরুজ্জামান খান

বৃষ্টির শঙ্কা

রাতের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়, অতিভারি বৃষ্টির শঙ্কা

Baba

বাবাকে জীবন্ত মাটিচাপা দিতে ঘরের ভেতর গর্ত খুঁড়ল ছেলে

Logo

৮ দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

তথ্যমন্ত্রী

রাজনীতি জনগণের ভাগ্য পরিবর্তনের প্রক্রিয়া : তথ্যমন্ত্রী

Sheikh Hasina

ঝুঁকি নিয়েই ডিসেম্বরে দেশে ফিরছেন শেখ হাসিনা, শীর্ষ নেতাদের নিয়ে করবেন আত্মসমর্পণ

বৃষ্টি-বজ্রপাত

রাজধানীসহ সারাদেশে বৃষ্টি-বজ্রপাত, ভারী বর্ষণের সতর্কতা

Shama

শেখ হাসিনাকে ফিরিয়ে আনার প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা ওবায়েদ

৪২১ পর্যটক

সেনাবাহিনী ও পুলিশের সহযোগিতায় সাজেক থেকে ফিরলেন ৪২১ পর্যটক

২ নদীবন্দর

বগুড়ায় নতুন ২ নদীবন্দর, প্রজ্ঞাপন জারি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa