Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home স্লাইডার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল
জাতীয় স্লাইডার

বিকাল ৩টায় সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুল

By Hasan MajorDec 8, 2022, 12:29 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন মির্জা ফখরুলজুমবাংলা ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন ডেকেছেন। আজ (৮ ডিসেম্বর) বেলা তিনটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ ও চলমান পরিস্থিতি নিয়ে তিনি কথা বলবেন বলে জানা গেছে।

এদিকে আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যাওয়ার পথে বাধার মুখে পড়েন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা নাশকতার দুই মামলায় হাজিরা দিয়ে আদালত থেকে নয়াপল্টনে দলীয় অফিসের দিকে যাচ্ছিলেন তিনি। নাইটিংগেল মোড় দিয়ে বিএনপি কার্যালয়ে যাওয়ার পথে পুলিশ তার গাড়িটি নাইটিংগেল মোড়েই আটকে দেয়।

এ সময় মির্জা ফখরুল পুলিশ সদস্যদের বলেন, ‘আমি আমার কার্যালয়ে যেতে পারব না? এটা কেমন কথা?’ উত্তরে পুলিশকে বলতে শোনা যায়, ‘সরি স্যার, বিএনপি কার্যালয়ে যাওয়ার অনুমতি নেই।’

ফখরুল বলেন, ‘এটা আমাদের অফিস, আমাদের প্রপার্টি। আমি কেন যেতে পারব না?’

পুলিশ উত্তরে বলে, ‘হতে পারে এটা আপনার অফিস…। আমাদের ক্রাইম সিনের কাজ শেষ না হওয়া পর্যন্ত কারোরই যাওয়ার অনুমতি নেই। পুলিশের ওপর সেখান থেকে বোমা নিক্ষেপ করা হয়েছে। আমরা সেই জায়গাটিকে ‘প্লেস অব অকারেন্স’ হিসেবে বিবেচনা করছি। সিআইডি ক্রাইম সিন নিয়ে কাজ করছে।’

নয়াপল্টনে সংঘর্ষের ঘটনায় নিহতের বিষয়ে সুষ্ঠু তদন্ত, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় খুলে দেওয়া, গ্রেপ্তারদের মুক্তির দাবি জানান মির্জা ফখরুল। তিনি বলেন, ‘১০ তারিখের সমাবেশ যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয় সেজন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি।’

এর আগে, বুধবার নয়াপল্টনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রধান কার্যালয়ের সামনে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির ঢাকা মহানগরী গণসমাবেশকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। অপরদিকে সকাল থেকেই বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় আরও বেশি পুলিশ মোতায়েন করা হয়। পৌনে ৩টায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস, টিয়ারসেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
কন্ট্রাক্ট ম্যারেজ

আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে আজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

May 22, 2026, 11:40 AM Asia/Dhaka
প্রাণ হারান

রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

May 22, 2026, 11:24 AM Asia/Dhaka
জন্মজয়ন্তী

ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

May 22, 2026, 11:17 AM Asia/Dhaka
Latest News
কন্ট্রাক্ট ম্যারেজ

আদালতের অনুমতি নিয়ে প্রেক্ষাগৃহে আজ ‘কন্ট্রাক্ট ম্যারেজ’

প্রাণ হারান

রাশিয়ার পক্ষে যুদ্ধে গিয়ে মাদারীপুরের যুবক নিহত

জন্মজয়ন্তী

ত্রিশালে জাতীয় কবি নজরুলের ১২৭তম জন্মজয়ন্তী উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সুযোগ-সুবিধা বেশি

নবম পে স্কেলে যাদের বেতন ও সুযোগ-সুবিধা বেশি বৃদ্ধি পাচ্ছে

নতুন ইতিহাস

একদিনে এভারেস্ট জয় ২৭৪ আরোহীর, নতুন রেকর্ড

মসজিদকে মন্দির ঘোষণা

ফের মধ্যযুগের আরেকটি মসজিদকে মন্দির ঘোষণা ভারতের

সেনা পাঠানোর ঘোষণা

পোল্যান্ডে ৫ হাজার সেনা পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মহাপরিচালকের দায়িত্ব

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকী

শর্ট ফিল্ম

কান উৎসবের শর্ট ফিল্ম বিভাগে বাংলাদেশের ‘নুড়ি’

জরুরি নির্দেশনা

দেশের সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp