Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফল প্রকাশ, যেভাবে পাবেন
জাতীয়

বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফল প্রকাশ, যেভাবে পাবেন

By Sibbir OsmanSeptember 1, 20213 Mins Read

বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফল প্রকাশ, যেভাবে পাবেন

Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ফল বুধবার (১ সেপ্টেম্বর) বিকেলে প্রকাশিত হবে। প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বিকেল ৪টার পর ফল জানতে পারবেন। প্রথম মেধাতালিকায় উত্তীর্ণ এই শিক্ষার্থীদের ১৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনের মাধ্যমে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। এর দু’দিন পর ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সম্পর্কিত এক জরুরি বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির প্রথম মেধাতালিকায় থাকা শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে nuathnroll no টাইপ করে 16222 নম্বরে পাঠিয়ে ফল জানতে পারবেন। এ ছাড়া রাত ৯টার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকেও ফল জানা যাবে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনের মাধ্যমে চূড়ান্ত ভর্তি নিশ্চিত করতে হবে। আর ১৫ সেপ্টেম্বর থেকে অনলাইনে ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ২০১৯-২০ শিক্ষাবর্ষের কোনও শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ৮ সেপ্টেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। সংশ্লিষ্ট সবাইকে কোভিড-১৯ মহামারি–সম্পর্কিত সব স্বাস্থ্যবিধি মেনে এ ভর্তি কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে।
ভর্তি সংক্রান্ত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions)–এর Prospectus (Honours)/Important Notice অপশন থেকে জানা যাবে।

প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রমের সময়সূচি
১. প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ফরম পূরণ ও এর প্রিন্ট বা পিডিএফ কপি সংগ্রহের তারিখ ১-১১ সেপ্টেম্বর। শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) Applicant Login অপশনে Honours Login লিংকে গিয়ে সঠিক রোল নম্বর ও পিন এন্ট্রি করে চূড়ান্ত ভর্তি ফরম পূরণ করতে হবে।
২. প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীকে রেজিস্ট্রেশন ফি বাবদ ৪৮৫ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়ার তারিখ ২-১২ সেপ্টেম্বর।

৩. কলেজ কর্তৃক প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের তারিখ ২-১৩ সেপ্টেম্বর। কলেজ কর্তৃপক্ষকে ২০২০-২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে প্রথম মেধাতালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে প্রদর্শিত সব তথ্য ও ছবি (শিক্ষার্থীদের সনদপত্র ও নম্বরপত্র অনুযায়ী) যাচাই করে চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন করতে হবে। কোনও শিক্ষার্থীর ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ও ছবিতে অসংগতি বা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর ভর্তি নিশ্চয়ন না করে বিষয়টি লিখিতভাবে ডিন, স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুল বরাবর জানাতে হবে।

৪. সংশ্লিষ্ট কলেজকে ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি (জনপ্রতি ৪৮৫ টাকা) সোনালী ব্যাংক শাখায় জমা দেওয়ার তারিখ ১৪-২০ সেপ্টেম্বর।

এ লক্ষ্যে কলেজকে Login–এর মাধ্যমে Admission Payment Info (Honours) অপশনে ক্লিক করে Pay Slip ডাউনলোড করতে হবে। Pay Slip–এ ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ‘রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয়ী হিসাব নম্বর 0218100000134’ উল্লেখপূর্বক মোট টাকার ছক লেখা থাকবে এবং এর কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে।

এবারও এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ভর্তি করা হবে। গত ২৮ জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন চলে ১৮ আগস্ট পর্যন্ত। ১৯ আগস্ট পর্যন্ত ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা আবেদন ফি জমা দিয়েছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa