Advertisement

স্পোর্টস ডেস্ক : ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন- সিএএ নিয়ে দেশটির অনেক জায়গার মতো পশ্চিমবঙ্গেও চলছে প্রতিবাদ-বিক্ষোভ। এর মধ্যেই বৃহস্পতিবার আইপিএল ২০২০ এর খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে কলকাতা শহরে।

পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে নানা হিংসাত্মক ঘটনার কথা শোনা গেলেও সেই অর্থে বড় আঁচ লাগেনি কলকাতার গায়ে। তাই এই পরিস্থিতিতে শহরেই হতে চলেছে আইপিএলের ‌নিলাম।

নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গিয়েছে, মঙ্গলবারই দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্ট টিম কলকাতায় চলে আসছে তাদের শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য। এক বর্ষীয়ান বিসিসিআই কর্মী সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, বুধবার সকালের মধ্যে ফ্র্যাঞ্চাইজিগুলি কলকাতায় চলে আসবে।

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার কলকাতায় অনুষ্ঠিত হবে আইপিএলের নিলাম। ৩৩২ জন খেলোয়াড়কে নিলামে তোলা হবে। সর্বাধিক বেস প্রাইস ২ কোটি রুপি। এই দর রয়েছে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনের জন্য।

তবে এবারের নিলাম বেশ ছোট আকারের। আটটি ফ্র্যাঞ্চাইজির জন্য ৭৩টি জায়গা ফাঁকা রয়েছে। এর মধ্যে ২৯টি বিদেশি খেলোয়াড়ের।

নাগরিকত্ব (সংশোধনী) বিল রাজ্যসভায় পাস হয়েছে গত বুধবার। এই বিলে শুধু পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত অমুসলিম শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। বিল পাস হওয়ার পর থেকে তীব্র প্রতিবাদে উত্তাল উত্তর-পূর্ব ভারত ও পশ্চিমবঙ্গ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.