
প্রতিপক্ষ বোলারকে দারুণ মোকাবেলা করছিলেন হোবার্ট ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় ৪৬ বলে ৬১ রান করেন তিনি। প্রথমে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়া হ্যারিকেনকে একাই টেনে নিচ্ছিলেন ওয়েড। কিন্তু ইনিংসের ১৫তম ওভারে বেন কাটিংয়ের বলকে সজোরে হাঁকান ম্যাথু ওয়েড। লং অনে দাঁড়িয়ে থাকা ম্যাট রেন শ সেই ক্যাচ ধরে ভারসাম্য রাখতে না পেরে বল চলে যায় বাউন্ডারির বাইরে। কিন্তু বলটি তখনও উপরের দিকেই ভাসছিলও। রেন শ বাইরে গিয়ে সেই বল সতীর্থ ব্যান্টনকে দিলে তালুবন্দি করেন তিনি। কিন্তু টিভি রি-প্লেতে দেখা যায় রেন শ যখন বলটি সতীর্থকে দিচ্ছিলেন তখন তার পা মাটি থেকে উপরে ছিলও। নিয়ম অনুযায়ী ব্যাটসম্যানকে আউট দেন আম্বায়ার।
অবশ্য ম্যাচ শেষেও এই আউট নিয়ে চলছে নানা বিতর্ক। কারণ ম্যাথু ওয়েড যদি সেই সময় আউট না হতেন তাহলে দলের সংগ্রহ আরও বড় হতে পারতো। পরে ৯ উইকেটে ১২৬ রানেই থামতে হয়েছিলো হোবার্ট হ্যারিকেনকে।
https://twitter.com/cricketcomau/status/1215202159530139648/video/1
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



