
কিছুদিন আগে বিগ ব্যাশ লিগের ক্লাব মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে চুক্তি করেছিলেন আশরাফ ও উসমান। এবারের আসরে রেনেগেডসের হয়ে প্রথম আট ম্যাচ খেলার জন্য চুক্তিবদ্ধ হন ফাহিম আশরাফ। অন্যদিকে, প্রথম পাঁচ ম্যাচের জন্য রেনেগেডসের সাথে চুক্তিবদ্ধ হয়েছিলো উসমান।
আর তাই আগামী সপ্তাহে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল এই দুই পাকিস্তানি ক্রিকেটারের। কিন্তু পিসিবির পক্ষ থেকে আশরাফকে ঘরোয়া ক্রিকেটে খেলার দিকে মনোযোগ দিতে বলা হয়েছে এবং উসমান শ্রীলঙ্কার বিপক্ষে চলমান হোম সিরিজে খেলছেন। যার কারণে দুজনের একজনও এবছর বিগ ব্যাশ লিগে অংশগ্রহণ করতে পারবেন না।
প্রসঙ্গত, আশরাফ ও উসমানের বদলি হিসেবে দুই ইংলিশ পেসার রিচার্ডস গ্লেসন ও হ্যারি গার্নিকে দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেলবোর্ন রেনেগেডস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



