Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা বিতর্কিত রানআউটে উত্তেজিত কোহলি যা বললেন
ক্রিকেট (Cricket) খেলাধুলা

বিতর্কিত রানআউটে উত্তেজিত কোহলি যা বললেন

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 16, 20193 Mins Read

বিতর্কিত রানআউটে উত্তেজিত কোহলি যা বললেন

স্পোর্টস ডেস্ক : রবিবার রাতে উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে পাত্তাই পায়নি স্বাগতিক ভারত।  শিমরন হেটমায়ারের ঝড় এবং শাই হোপের দায়িত্বশীল ইনিংসে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে ক্যারিবীয়রা।

তবে ম্যাচ শেষে জয়-পরাজয় ছাপিয়ে বড় হয়ে দেখা দিয়েছে ভিন্ন এক আলোচনা। ম্যাচে আগে ব্যাট করে ২৮৮ রান সংগ্রহ করেছিল ভারত। যার জবাবে মাত্র ২ উইকেট হারিয়ে ৪৭.৫ ওভারেই জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মতে তার দলের সংগ্রহটা আরও বড় হতে পারতো। যদি বিতর্কিতভাবে রানআউট দেয়া না হতো রবীন্দ্র জাদেজাকে।

Advertisement

ঘটনা ভারতের ইনিংসের ৪৮তম ওভারের। জাদেজা ব্যাটিং করছিলেন ২০ বলে ২১ রান নিয়ে। আগের বলেই সাজঘরে ফিরে গেছেন ৩৫ বলে ৪০ রান করা কেদার যাদব। কেমো পলের করা ওভারের চতুর্থ বলটি মিডউইকেটে ঠেলে দিয়েই এক রান নিয়ে নেন জাদেজা।

সে বলে আবার সরাসরি থ্রোতে স্টাম্প ভেঙে দেন রস্টোন চেজ। খালি চোখে দেখা যাচ্ছিলো জাদেজা সহজেই রান পূরণ করেছেন। যে কারণে সেভাবে আবেদন করেনি ওয়েস্ট ইন্ডিজ। আম্পায়ার শন জর্জও প্রাথমিকভাবে দেন নটআউট। কিন্তু কয়েক সেকেন্ড পর মাঠের জায়ান্ট স্ক্রিন ও টিভি রিপ্লেতে দেখা যায় আউট ছিলেন জাদেজা।

এটি দেখে ক্যারিবীয় অধিনায়ক কাইরন পোলার্ডসহ বাকিরা আবেদন জোরালো করে এবং আম্পায়াররা থার্ড আম্পায়ারের শরণাপন্ন হন। আউটের সিগনাল দেয়া ছাড়া আর কিছুই করার ছিলো না থার্ড আম্পায়ার রড টাকারের। যার ফলে দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত পায় ওয়েস্ট ইন্ডিজ।

তবে প্রশ্ন উঠেছে এই ন্যায়বিচারের প্রক্রিয়াটির ব্যাপারে। কেননা টিভি রিপ্লে দেখে মাঠের খেলা পরিচালনার কোনো নিয়ম বা রীতি নেই। কিন্তু জাদেজার ক্ষেত্রে হয়েছে ঠিক এটাই। এ বিষয়টিকে ঘিরে ম্যাচ চলাকালীনই উত্তেজিত দেখা যায় ভারতীয় অধিনায়ক কোহলিকে।

পরে তিনি রাগ উগরে দিয়েছেন ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও। জানিয়েছেন ক্রিকেট মাঠে আগে কখনও এমন ঘটনা দেখেননি তিনি। কোহলি বলেন, ‘এখানে বিষয়টা তো পরিষ্কার। ফিল্ডাররা আবেদন করেছে, আম্পায়ার নট আউট দিয়েছেন। ঘটনা এখানেই শেষ। কিন্তু বাইরে বসে টিভিতে দেখে আপনি মাঠের ফিল্ডারদের প্রভাবিত করতে পারেন না আবার আবেদন করার ব্যাপার। আমি ক্রিকেটে কখনও এমন কিছু দেখিনি।’

এসময় নিয়মকানুনের দিকে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, ‘আমি জানি না এখন নিয়ম কোথায়, সুক্ষ্ম দাগটা কোথায় আলাদা হয়েছে। আমি মনে করি আম্পায়ার এবং ম্যাচ রেফারিদের এটি নিয়ে বসা উচিৎ। ঘটনাটা আবারও দেখা উচিৎ এবং ঠিক করা উচিৎ ক্রিকেট কীভাবে চলবে। মাঠের বাইরে বসে কেউ খেলাটা নিয়ন্ত্রণ করতে পারে না। এটা কখনোই সমর্থনযোগ্য নয়।’

কোহলি রাগে ফুঁসলেও, ঘটনাটি বেশ স্বাভাবিকভাবে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক কাইরন পোলার্ড। তার মতে দিন শেষে সত্যের জয় হয়েছে, এটাই শেষ কথা। পোলার্ড বলেন, ‘আমার মতে, সব শেষে সঠিক সিদ্ধান্তটাই নেয়া হয়েছে, যেটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা আবেদন করেছি কিন্তু আম্পায়ার তখন সেটা আমলে নেয়। তবে শেষপর্যন্ত সঠিক সিদ্ধান্তই নেয়া হয়েছে।’

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa