জাতীয় দলের হয়ে সবশেষ ২০১৯ সালে ইডেন গার্ডেন্সে ভারতের বিপক্ষে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট খেলেছিলেন ইমরুল কায়েস। সেই ম্যাচের পর আর কোনো ফরম্যাটেই বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি টাইগার এই ওপেনারকে। লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকা এই ওপেনার এবার টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বলে দিলেন।

বিদায়ী ম্যাচে ইমরুল

Advertisement

আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে নিজের শেষ প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামেন ইমরুল। তবে ১৬ রানে ফিরে যান প্যাভিলিয়নে। এরপর দুপুরে লাঞ্চ বিরতিতে সম্মাননা দেওয়া হয় তাকে।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল, সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

হাঁটু ব্য..থা মনে করিয়ে দেয় আমি কেন অবসর নিয়েছি : সানিয়া

দলের পক্ষ হতেও ইমরুলকে সম্মাননা স্মারক তুলে দেন নুরুল হাসান সোহান-মোহাম্মদ মিঠুনরা। পরে দলীয় ফটোসেশনেও দেখা যায় তাদের।
এর আগে গত বুধবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় লাল বলের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ইমরুল। তিনি বলেন, ‘১৬ তারিখ আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট ক্যারিয়ারের সমাপ্তি করতে যাচ্ছি। এটা আমার লাইফের গত ১৭ বছরের সবচেয়ে কঠিন এবং আবেগের মুহূর্ত।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.