এসপি

Advertisement
জুমবাংলা ডেস্ক: চাঁদাবাজি ও ব্যবসায়ীকে তুলে নেয়ার অভিযোগ ওঠা নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বিদায় সংবর্ধনায় কথা বলতে গিয়ে কাঁদলেন। তার দাবি, তাকে প্রত্যাহারের বিষয়টি ষড়যন্ত্রমূলক। খবর ইউএনবি’র।

বৃহস্পতিবার জেলা পুলিশ লাইনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘অপরাধীরা যখন ফেঁসে যায়, মামলা হয় অথবা তদবির করে ব্যর্থ হয় তখনই তারা বলে পুলিশ আমার নিকট টাকা চেয়েছে।’

এদিকে, আজ সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নারায়ণগঞ্জের সাবেক এসপি হারুনের বিরুদ্ধে চাঁদাবাজি ও ব্যবসায়ীকে উঠিয়ে নেয়ার অভিযোগে তাকে দ্রুত সরিয়ে আনা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত খুব শিগগিরই শুরু হবে।

উল্লেখ্য, পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা এমএ হাশেমের ছেলে আম্বার গ্রুপের কর্ণধার শওকত আজিজ রাসেল অভিযোগ করেছেন, দাবি করা ৮ কোটি টাকা চাঁদা না দেয়ায় এসপি হারুন ১ নভেম্বর রাতে গুলশানের বাসায় ঢুকে তার স্ত্রী ও ছেলেকে তুলে আনেন এবং ঢাকা ক্লাব থেকে তার ব্যক্তিগত গাড়িটি জব্দ করেন। গুলশান থানা পুলিশ এ বিষয়ে কিছু জানে না।

তবে এসপি হারুন ২ নভেম্বর সংবাদ সম্মেলনে দাবি করেন, ১ নভেম্বর রাতে তাকে ঢাকার বাসায় নামিয়ে দিয়ে তার গাড়ি নারায়ণগঞ্জ ফেরার পথে মগবাজার ফ্লাইওভার এলাকায় যানজটে পড়ে। সেখানে চালক জুয়েল মিয়া হর্ন দিলে সামনের গাড়ি থেকে একজন নেমে এসে তার গাড়ির কাঁচে জোরে আঘাত করতে থাকেন। পরে জানালার কাঁচ নামালে মাথায় পিস্তল ঠেকিয়ে নিজের পরিচয় দেয় ‘আমি পারটেক্স রাসেল’। তারপর পুলিশের গাড়ি বুঝতে পেরে ছেড়ে দেয়।

বিষয়টি এসপি হারুনকে জানানো হলে তার নির্দেশে রাসেলের পিছু নেয় পুলিশ। পরে রাত পৌনে ৩টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকা থেকে ওই গাড়ির চালক সুমনকে আটক করা হয়। এ সময় গাড়িতে রাসেলের স্ত্রী ফারাহ রাসেল ও ছেলে আনাব আজিজ থাকলেও রাসেল নিজে গাড়িতে ছিলেন না। পরে গাড়ি থেকে গুলি, বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার করা হয়।

এ বিষয়ে সংবর্ধনায় এসপি হারুন আবারও বলেন, ‘আমার সহকর্মীর মাথায় কেউ পিস্তল তাক করবে তা হতে পারে না। তাই সে দিন আমার সহকর্মীর মাথায় পারটেক্স গ্রুপের রাসেল পিস্তল ধরেছিল বলেই আমি ভেবে দেখিনি সে শক্তিশালী নাকি সম্পদশালী।’

তবে, সশস্ত্র বাহিনী নিয়ে এসপি হারুনের রাসেলের বাসভবনে প্রবেশ এবং তার স্ত্রী ও ছেলেকে তুলে আনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ পেলে এ নিয়ে সমালোচনা শুরু হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এসপি হারুন দলবল নিয়ে রাসেলের বাসভবনের নিচতলায় ঢুকে সঙ্গীদের ওপরে যাওয়ার নির্দেশ দিচ্ছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.