
Advertisement
সোমবার রাত ৯টায় সারাদেশে ১৩ হাজার ৩৭৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ উৎপাদন। এর আগে, ১০ এপ্রিল দেশে সর্বোচ্চ ১৩ হাজার ৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছিল।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী এ তথ্য জানান।
তিনি বলেন, গরমে বিদ্যুতের চাহিদা বেড়ে যাওয়ায় উৎপাদনও বাড়ছে। বর্তমানে সারাদেশে প্রায় ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



