Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশে কোভিড-১৯ মহামারির কারণে একসঙ্গে তিন মাসের বিল দেয়ার ক্ষেত্রে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে প্রচুর অভিযোগের প্রেক্ষাপটে বিল সংশোধনে ছয়টি পদক্ষেপের কথা জানিয়েছে সরকার।

আজ সোমবার সংসদে বকেয়া ও ত্রুটিপূর্ণ বিদ্যুৎ বিল নিয়ে এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ পদক্ষেপগুলো বিস্তারিত জানিয়েছেন।

তিনি বিবিসি বাংলাকে বলেছেন ত্রুটিপূর্ণ বিল সংশোধনের জন্য ১০ দিনের সময় দেয়া হয়েছে। তার মানে গ্রাহকরা বিল পরিশোধে আরও অন্তত দশদিন বাড়তি সময় পাচ্ছেন।

সংশোধনে ছয়টি পদক্ষেপের মধ্যে যা থাকছে?

*কয়েক মাসের ইউনিট একত্র করে একসঙ্গে অধিক ইউনিটের বিল না করা।

  • বকেয়া মাসগুলোর আলাদা বিদ্যুৎ বিল তৈরি করা। (দরকারে আগের মাসের বিল থেকে ধারণা নেয়া যাবে)

  • একসঙ্গে অধিক ইউনিটের বিল করে উচ্চ ট্যারিফ চার্জ না করা।

  • ত্রুটিপূর্ণ বা অতিরিক্ত বিল দ্রুত সংশোধনের ব্যবস্থা করা।

  • মে ২০২০ মাসের বিদ্যুৎ বিল মিটার দেখে প্রস্তুত করা।

  • মোবাইল ফোন ভিত্তিক অর্থ লেনদেনের মাধ্যম ও অনলাইনে ঘরে বসে বিদ্যুৎ বিল পরিশোধের সুযোগ দেয়া।

এখনকার নিয়ম অনুযায়ী বিদ্যুতের ক্ষেত্রে যত বেশি ইউনিট ব্যবহৃত হবে, ইউনিট প্রতি মূল্যও বাড়তে থাকবে।

যেমন সর্বনিম্ন ৫০ ইউনিট ব্যবহার করলে ইউনিট প্রতি বিদ্যুতের দাম ৩ টাকা ৫০ পয়সা।

৪০১ থেকে ৬০০ ইউনিট পর্যন্ত ব্যবহার করলে ইউনিট প্রতি দাম হবে ৯ টাকা ৩০ পয়সা। যদি ৬০০ ইউনিটের বেশি ব্যবহৃত হয় তাহলে ১০ টাকা ৭০ পয়সা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.