জুমবাংলা ডেস্ক : করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন ও অসহায় মানুষের জন্য ঈদ বাজারের আয়োজন করেছে সেনাবাহিনী।

বাংলাদেশ সেনাবাহিনীর মেজর মো. খায়রুল ইসলাম বলেন, ‘আমারা করোনাভাইরাসের সংক্রমণরোধে শুরু থেকে কাজ করে যাচ্ছি। দেশের মানুষের প্রয়োজনে কাজ করে যাচ্ছি। আসন্ন ঈদ উপলক্ষ্যে কর্মহীন মানুষের জন্য আমরা আমাদের সাধ্য অনুযায়ী ঈদ বাজারের ব্যবস্থা করেছি। এতে করে কিছু মানুষের উপকারে আসতে পারলেও আমারা আনন্দিত।’
তিনি আরও বলেন, ‘আমাদের বাজারের সকল সবজিগুলো প্রান্তিক কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে যাতে করে তারা কিছুটা হলেও লাভবান হয়। আমাদের এই ক্ষুদ্র প্রয়াসে যদি কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারি তাহলেই আমাদের এই কষ্ট সার্থক হবে।’
বাংলাদেশ দ্রুত প্রাণঘাতী করোনাভাইরাস থেকে মুক্তি লাভ করুক এমন আশা প্রকাশ করেন এ সেনা কর্মকর্তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



