স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের অষ্টম আসরে সর্বোচ্চ উইকেট শিকারির মুকুট নিজের মাথায় পরেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। কুমিল্লাকে তৃতীয়বারের মতো শিরোপা জেতানোর পথে ১১ ম্যাচে আসরের সর্বোচ্চ ১৯ উইকেট শিকার করেছেন তিনি। বোলিং করেছেন ৩৮.৪ ওভার। তাতে ২৫৭ রান খরচ করেছেন তিনি। এ নিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হলেন মোস্তাফিজ।

Advertisement

সবশেষ ২০২০ সালের আসরে রংপুর রেঞ্জার্সের জার্সিতে ১২ ম্যাচে নিয়েছিলেন ২০ উইকেট। মোস্তাফিজের আগে দুইবার (পঞ্চম ও ষষ্ঠ আসর) বিপিএলের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান।

বিপিএলের এবারের আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে রয়েছেন-মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ৫/২৭। ডোয়াইন ব্রাভো (ফরচুন বরিশাল) – ১০ ম্যাচে ১৮ উইকেট, সেরা বোলিং ৩/৩০। সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) – ১১ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ৩/২৩। তানভির ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১২ ম্যাচে ১৬ উইকেট, সেরা বোলিং ২/১৯। মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ৮ ম্যাচে ১৫ উইকেট, সেরা বোলিং ৪/১২

বিপিএলের প্রতি আসরে সর্বোচ্চ উইকেট শিকারিদের মধ্যে রয়েছেন- ইলিয়াস সানি (ঢাকা গ্ল্যাডিয়েটরস) – ১২ ম্যাচে ১৭ উইকেট, সেরা বোলিং ১৭ রানে ৩ উইকেট (প্রথম আসর), আলফনসো থমাস (ঢাকা গ্ল্যাডিয়েটরস) – ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১৯ রানে ৩ উইকেট (দ্বিতীয় আসর), কেভন কুপার (বরিশাল বুলস) – ৯ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৫ রানে ৫ উইকেট (তৃতীয় আসর), ডোয়াইন ব্রাভো (ঢাকা ডায়নামাইটস) – ১৩ ম্যাচে ২১ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (চতুর্থ আসর), সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) – ১৩ ম্যাচে ২২ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৫ উইকেট (পঞ্চম আসর), সাকিব আল হাসান (ঢাকা ডায়নামাইটস) – ১৫ ম্যাচে ২৩ উইকেট, সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট (ষষ্ঠ আসর), মোস্তাফিজুর রহমান (রংপুর রেঞ্জার্স) – ১২ ম্যাচে ২০ উইকেট, সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট (সপ্তম আসর), মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১১ ম্যাচে ১৯ উইকেট, সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট (অষ্টম আসর)।

বরিশালকে কাঁদিয়ে শিরোপা জিতল কুমিল্লা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.