Advertisement
জুমবাংলা ডেস্ক : দেশে রাষ্ট্রীয় ক্ষমতার পটপরিবর্তনের পর প্রশ্ন উঠেছে সাকিব আল হাসানের রাজনৈতিক পরিচয় নিয়ে। এ কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নাও খেলা হতে পারে তার। যদিও এই সিরিজ দিয়ে শেষ করতে চেয়েছিলেন নিজের টেস্ট ক্যারিয়ার।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত মৌসুমে রংপুর রাইডার্সে খেলেন সাকিব। তবে আসছে বিপিএলের নতুন আসরে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চিয়তা। এদিকে বাজতে শুরু করেছে বিপিএলের নতুন আসরের দামামা।

দলগুলোর মাঠের প্রস্তুতি শুরু না হলেও টেবিলের কাজ এগিয়ে রাখেছে দলগুলো। নতুন মালিকানা নির্ধারণ, ফ্র্যাঞ্চাইজি মনোনয়নের কাজও প্রায় শেষ। এ সব নিয়ে শনিবার (৫ অক্টোবর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের সঙ্গে বৈঠক করেন ফ্র্যাঞ্চাইজিগুলোর কর্মকর্তারাও।

বিপিএলে সাকিবের খেলার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম। গণমাধ্যমের মুখোমুখি হবে শাহনিয়ান তামিম বলেন, ‘সাকিবের ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন। সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ডাউট আছে তার এভেইলেবেলেটি নিয়ে। এটা আমার হাতে নাই। নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলতে আসেন কি না, এখানে আসলে একটা বড় ছবি পাওয়া যাবে যে হয়তো পরে বিপিএল খেলতে আসবে। উনার অবস্থার ওপর নির্ভর করবে রাখতে পারবো নাকি না।’

এ সময় তিনি আরও বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বলতে চাই সাকিবকে ক্রিকেটার হিসেবে চিনি। রাজনীতিবিদ হিসেবেও চিনি না বা ব্যক্তিগত জীবনে কী করেন বা কী ব্যবসা করেন এটা আমার আইডিয়া নাই। ব্যক্তিগতভাবে ক্রিকেটার সাকিবের যদি কোনো খুঁত দেখতে চাই, এটা সম্ভব না।’

তিনি আরও জানান ইচ্ছে করলে সাকিব তার দলে যোগ দিতে পারেন, ‘ক্রিকেটের ম্যানেজম্যান্ট বলেন, ফ্যান বলেন আমি নিশ্চিত বাংলাদেশের কোনো মানুষ নেই যে চায় না, সাকিব বিপিএল খেলুক। এটা আমরাও চাই। আমাদের ফ্র্যাঞ্চাইজি হোক, অন্য ফ্র্যাঞ্চাইজি হোক, বিপিএলের জন্য হোক, বাংলাদেশের জন্য হোক; সাকিব আল হাসান সবসময় সম্পদ।’

অনেক কথার ভীড়ে, রংপুরের শাহনিয়ান তানিমের সোজা-সাপটা কথা নীতিগতভাবে ক্রিকেটার হিসেবে সাকিবকে দলে রাখতে চান তিনি। মুখিয়ে আছেন দেশের অন্যতম সেরা তারকাকে মাঠে ফেরাতে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.