Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় বিবাহ ও তালাক নিবন্ধন হবে অনলাইনে
জাতীয়

বিবাহ ও তালাক নিবন্ধন হবে অনলাইনে

By Shamim RezaJanuary 22, 20212 Mins Read

বিবাহ ও তালাক নিবন্ধন হবে অনলাইনে

Advertisement
জুমবাংলা ডেস্ক : পরিচয় বা আগের বিয়ের তথ্য গোপন করে বিয়ের ঘটনা প্রায়শই শোনা যায়। বাল্যবিয়েও এখনও রোধ করা যায়নি। আইনবহির্ভুত একাধিক বিয়ে ও বাল্যবিয়ে সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। অন্যদিকে নাগরিকদের বিবাহ ও তালাকের সঠিক তথ্য-উপাত্ত না থাকায় অনেকক্ষেত্রে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীর তালিকা তৈরিতে সমস্যা হচ্ছে। এসব সমস্যা সমাধানে বিবাহ ও তালাক নিবন্ধন অনলাইনের আওতায় এনে একটি জাতীয় তথ্যভাণ্ডার গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য আইন ও বিচার বিভাগ ‘অনলাইনে বিবাহ ও তালাক’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগের ‘সিভিল রেজিস্ট্রেশন ও ভাইটাল স্টাটিসটিক্স ( সিআরভিএস)’ কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প নেওয়া হয়েছে। সিআরভিএস হচ্ছে একটি একক আইডি বা পরিচয় নম্বর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক জীবন প্রবাহের উল্লেখযোগ্য ঘটনা তথ্য-উপাত্ত আকারে সংরক্ষণ এবং এর ভিত্তিতে সরকারের সেবা নিশ্চিত করা।

আইন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নাগরিক তথ্য-উপাত্ত সংরক্ষণের পাশাপাশি তথ্য গোপন করে বিবাহ ও বাল্যবিয়ে বন্ধ করা এ প্রকল্পের মূল উদ্দেশ্য। দুটোই দেশের ফৌজদারি আইনে দণ্ডনীয় অপরাধ। এসব কারণে যৌতুক এমনকি আত্মহত্যার ঘটনাও ঘটছে। প্রকল্পটির একটি কাঠামো তৈরি করা হয়েছে। প্রকল্পের আওতায় প্রথমে বিবাহ ও তালাক বিষয়ে কেন্দ্রীয় তথ্যভাণ্ডার গড়ে তুলতে একটি সফটওয়্যার তৈরি করা হবে।

তিনি আরও জানান, সফটওয়্যার ব্যবহারের জন্য সারাদেশের নিকাহ রেজিস্ট্রারদের এন্ড্রয়েড মোবাইল সরবরাহ করা হবে। দেওয়া হবে প্রশিক্ষণ। নির্দিষ্ট কিছু তথ্য দিয়ে বিবাহ বা তালাক নিবন্ধন করতে হবে। এজন্য সফটওয়্যারটি এমনভাবে সাজানো হবে, যেখানে বয়স লুকানোর সুযোগ থাকবে না। পাশাপাশি কারও আগে বিয়ে থাকলে তার তথ্য স্বয়ংক্রিয়ভাবে নিকাহ রেজিস্ট্রারের কাছে চলে আসবে। তথ্য ভাণ্ডারের মূল সার্ভার স্থাপন করা হবে আইন ও বিচার বিভাগে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে ব্যাকআপ সার্ভার স্থাপন করা হবে। আবার যাতে নাগরিকরা চাইলে বিবাহ নিবন্ধন সনদ অনলাইন থেকে নিতে পারেন সে ব্যবস্থাও থাকবে।

জানা গেছে, প্রাথমিকভাবে প্রকল্পটি ১০টি উপজেলায় পাইলট ভিত্তিতে পরিচালিত হবে। দুই বছর পাইলট প্রকল্প পরিচালনার পর তার অভিজ্ঞতা বা কার্যক্রমের ভিত্তিতে দেশব্যাপী প্রকল্প নেওয়া হবে। বর্তমানে বাল্যবিয়ের ঘটনা বেশি এমন পাঁচটি উপজেলা এবং দৈবচয়ন ভিত্তিতে আরও পাঁচটি উপজেলা নিয়ে এ প্রকল্প সাজানো হবে।

এ প্রকল্পে প্রাথমিকভাবে ২০ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আগামী জুলাই থেকে পাইলট প্রকল্প বাস্তবায়ন শুরু হবে বলে আশা করছে আইন ও বিচার বিভাগ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa