Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা
বিনোদন ডেস্ক
বিনোদন

নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন সানিয়া মির্জা

বিনোদন ডেস্কEsrat Jahan IsfaNovember 14, 20252 Mins Read
Advertisement

টেনিস তারকা সানিয়া মির্জা পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে নিজের বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলেছেন। তিনি একে জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা বলেছেন। তিনি বলেছেন, এ ঘটনা তাকে ‘প্যানিক অ্যাটাক’-এর মুখেও ফেলেছিল।

 বিবাহ বিচ্ছেদ -সানিয়া মির্জা

বিবাহ বিচ্ছেদের পর তিনি একটি লাইভ শো চলাকালীন অচেতন হয়ে পড়েন। সেখানে উপস্থিত পরিচালক ও কোরিওগ্রাফার তাকে সামলে নিতে সাহায্য করেন। সেই মুহূর্তের কথা স্মরণ করে তিনি বলেন, তখন আমি কাঁপছিলাম। ওই শো’টি সঞ্চালনার সময় ফারাহ খান বলেন, তিনি সানিয়ার উত্থান-পতনের সাক্ষী এবং দুটোই তিনি অসাধারণ মর্যাদার সঙ্গে সামলেছেন। জবাবে ফারাহকে ধন্যবাদ জানিয়ে সানিয়া বলেন, তার প্রতিটি কঠিন সময়ে পাশে থাকার জন্য তিনি কৃতজ্ঞ। ফারাহর সান্ত্বনামূলক ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জানাতে গিয়ে সানিয়া বলেন, যদি ফারাহ এসে না বলতেন-‘যা-ই হোক, তুমি এই শো করতে যাচ্ছ’- তাহলে আমি করতাম না। আমি চলে যেতাম।

তিনি আরও বলেন, মনে আছে, বিচ্ছেদের পর আমার জীবনের সবচেয়ে খারাপ মুহূর্তে তুমি আমার সেটে চলে এসেছিলে। তার ঠিক পরেই আমাকে লাইভ শো করতে হয়েছিল, আর আজও…। সানিয়া পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের সঙ্গে ১২ বছরের দাম্পত্য জীবনের পর আলাদা হয়ে যান। বর্তমানে মালিক তার তৃতীয় স্ত্রী অভিনেত্রী সানা জাভেদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।

দুই দিন আগে ভারতীয় গণমাধ্যমে সানিয়ার একটি রহস্যময় ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে খবর প্রকাশ হয়, যেখানে তিনি বিয়ে ও বিচ্ছেদ নিয়ে একটি অনুপ্রেরণামূলক বার্তা শেয়ার করেন। সানিয়ার পোস্টে লেখা, ‘বিয়ে কঠিন। বিচ্ছেদও কঠিন। নিজের কঠিনটিকে বেছে নাও। মোটা হওয়া কঠিন। ফিট থাকা কঠিন। নিজের কঠিনটিকে বেছে নাও। ঋণে থাকা কঠিন। আর্থিকভাবে শৃঙ্খলাবদ্ধ থাকা কঠিন। নিজের কঠিনটিকে বেছে নাও। যোগাযোগ কঠিন। যোগাযোগ না করাও কঠিন। নিজের কঠিনটিকে বেছে নাও। জীবন কখনোই সহজ হবে না। সবসময় কঠিনই থাকবে। কিন্তু আমরা কোন কঠিনটাকে বেছে নেব, সেটা আমাদের সিদ্ধান্ত। বুদ্ধিমত্তার সঙ্গে বেছে নাও।’

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
খুললেন নিজের নিয়ে, বিচ্ছেদ বিনোদন বিবাহ মির্জা মুখ সানিয়া
Related Posts
অভিনেত্রী প্রিয়ামনি

দক্ষিণ থেকে বলিউড—ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়ামনি

December 14, 2025
ওয়েব সিরিজ হট

দরজা খুললেই কামনার আগুন, উত্তেজনায় ভরা প্রতিটি ফ্রেম!

December 14, 2025
ওয়েব সিরিজ

সীমাহীন জনপ্রিয়তা অর্জন করলো এই ওয়েব সিরিজ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস!

December 14, 2025
Latest News
অভিনেত্রী প্রিয়ামনি

দক্ষিণ থেকে বলিউড—ক্যারিয়ারের নতুন অধ্যায় নিয়ে মুখ খুললেন প্রিয়ামনি

ওয়েব সিরিজ হট

দরজা খুললেই কামনার আগুন, উত্তেজনায় ভরা প্রতিটি ফ্রেম!

ওয়েব সিরিজ

সীমাহীন জনপ্রিয়তা অর্জন করলো এই ওয়েব সিরিজ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস!

ওয়েব সিরিজ

রোমান্সে পরিপূর্ণ সেরা ওয়েব সিরিজে এটি, একা দেখার জন্য সেরা!

দেব ও জিৎ

সেলিব্রেশনে জিতকে নিমন্ত্রণ না করায় বিতর্ক নিয়ে মুখ খুললেন দেব

বিদেশী নারী

বিদেশী নারীদের পটিয়ে বিয়ে করেছেন এই ৪ ভারতীয় ক্রিকেটার

ধুরন্ধর’ নিয়ে কেন এতো বিতর্ক

‘ধুরন্ধর’ সিনেমা নিয়ে কেন পাক-ভারত বিতর্ক?

সুপারস্টার সামলান খান

‘আমি কাঁদলেও লোকে হাসে’,সামলান খান

ওয়েব সিরিজ

নতুন ওয়েব সিরিজে সম্পর্কের টানাপোড়েন, দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে!

web series

নতুন ওয়েব সিরিজ রিলিজ, রোমান্স ও নাটকীয়তায় জমজমাট!

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.