আন্তর্জাতিক ডেস্ক : আফ্রিকার শিং তথা সোমালি উপদ্বীপের দেশ ইথিওপিয়ার সংঘাতপূর্ণ টিগ্রে অঞ্চল থেকে গিরমে গেব্রু নামে বিবিসির এক সংবাদদাতাকে আটক করেছে দেশটির সেনাবাহিনী।
ওই সংবাদদাতা ও তার সাথে আরও চারজনকে দেশটির আঞ্চলিক রাজধানী মেকেলের একটি ক্যাফে থেকে আটক করা হয়। সেনাবাহিনীর ইউনিফর্ম পরা সদস্যরা তাদের আটক করেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
বিবিসি টিগ্রিনিয়া বিভাগের জন্য কাজ করেন গিরমে গেব্রু। যাকে মেকেলের একটি সেনা শিবিরে নিয়ে যাওয়া হয়েছে বলে খবরে বলা হয়েছে।
ওই সংবাদদাতাকে কি কারণে তাকে দেশটির সেনাবাহিনী আটক করা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানতে পারেনি বিবিসি। এরইমধ্যে সংবাদ মাধ্যমটি উদ্বেগ প্রকাশ করেছে ইথিওপিয়ার কর্তৃপক্ষের কাছে।
সম্প্রতি দেশটিতে আটক করা হয়েছে স্থানীয় সাংবাদিক তামিরাত ইয়েমানি এবং আলুলা আকালু ও ফিৎসুম বারহানি নামে দুজন অনুবাদককে। যাদের মধ্যে আকালু ফাইনানসিয়াল টাইমস ও বারহানি এএফপির হয়ে কাজ করতেন।
গত বছরের নভেম্বর মাস থেকে টিগ্রেতে বিদ্রোহী বাহিনীর সাথে যুদ্ধ করছে ইথিওপিয়ার সরকার। সেখানে সংঘাতের শুরু থেকে সফলভাবে নিষেধাজ্ঞা কার্যকর করে সংবাদ প্রচারের ওপর। অবশ্য গত সপ্তাহ থেকে সংবাদ প্রচারের অনুমতি পেয়েছে আন্তর্জাতিক কিছু সংবাদমাধ্যম।
এর মধ্যে রয়েছে এএফটি ও ফাইনানসিয়াল টাইমস যারা যুদ্ধের সংবাদ প্রচারের অনুমতি পেয়েছে।
‘ইথিওপিয়া কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি এবং আমরা তাদের কাছ থেকে জবাবের অপেক্ষায় রয়েছি।’ বলেছেন বিবিসির এক মুখপাত্র।
এদিকে, দেশটির সরকার বিদ্রোহী গোষ্ঠী টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে লড়াইয়ে তাদের বিজয় ঘোষণা করা সত্ত্বেও লড়াই চলছে সেখানে। যে লড়াইয়ে প্রাণ হারিয়েছেন শত শত লোক এবং আরও হাজার হাজার মানুষ হয়েছেন গৃহহীন হয়েছেন।
সংবাদদাতারা জানিয়েছেন, দু’পক্ষই নৃশংসতা চালাচ্ছে এবং সেখানে মানবিক সঙ্কট তীব্র আকার নিচ্ছে এমন খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল।
অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে যারা বিভ্রান্ত করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেছেন দেশটির ক্ষমতাসীন দলের এক কর্মকর্তা।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


