Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক বিবিসির ১০০ নারীর তালিকায় রামুর মেয়ে রিমার কীর্তিগাঁথা
আন্তর্জাতিক জাতীয় বিভাগীয় সংবাদ

বিবিসির ১০০ নারীর তালিকায় রামুর মেয়ে রিমার কীর্তিগাঁথা

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 27, 20203 Mins Read

বিবিসির ১০০ নারীর তালিকায় রামুর মেয়ে রিমার কীর্তিগাঁথা

Advertisement

জুমবাংলা ডেস্ক: বিবিসির ১০০ নারীর তালিকায় এবার বাংলাদেশের দুই নারী স্থান পেয়েছেন। তার মধ্যে কক্সবাজারের রামুর মেয়ে রিমা আক্তার রিমু একজন। খবর ইউএনবি’র।

বাবা কৃষক, মা গৃহিনী। গ্রামে পড়ালেখার তেমন ছোঁয়া লাগেনি। পরিবার, সমাজ ব্যবস্থা, শিক্ষাসহ সব ক্ষেত্রে পিছিয়ে থাকাকে পেছনে ফেলে নিজেকে আলাদা করে গড়ে তুলেছেন রিমা। তার প্রেরণা শেখ হাসিনা আর পিছিয়ে থাকা থেকে সামনে আসার সেতু হচ্ছে বেসরকারি সংস্থা জাগো নারী ফাউন্ডেশন।

রিমা শুধু নিজেকে তৈরি করেননি। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও রোহিঙ্গাদের শিক্ষায় দূত হিসেবে কাজ করছেন। তিনি পেশায় একজন শিক্ষক এবং ‘কক্সবাজার ইয়াং উইমেন লিডারস ফর পিস’র সদস্য। এ কর্মসূচি গ্লোবাল নেটওয়ার্ক অফ উইমেন পিসবিল্ডা পিসবিল্ডার্স এর অংশ। গোলযোগপূর্ণ দেশগুলো থেকে আসা নারীদের ক্ষমতায়ন করে তাদেরকে নেতৃত্বে নিয়ে আসা এবং শান্তির দূত করে তোলাই পিসবিল্ডার্স নেটওয়ার্কের লক্ষ্য।

রিমা রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় মানবিক কাজ করেছেন। রোহিঙ্গা শরণার্থীদের জন্য লিঙ্গ ও বয়স ভেদে যথপোযুক্ত শিক্ষার ব্যবস্থা করার পাশাপাশি রোহিঙ্গা নারী ও মেয়ে শিশুদেরকে শিক্ষার আওতায় আনতেও ভূমিকা রেখেছেন তিনি।

এছাড়া, বেতার সম্প্রচার এবং থিয়েটারের মাধ্যমে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবনাগুলো সম্পর্কে সচেতনতা তৈরিতেও কাজ করেছেন রিমা।

রিমার ‘জাগো নারী ফাউন্ডেশন’ এর সহকর্মীরা জানায়, তিন বছর ধরে রিমা ‘জাগো নারী ফাউন্ডেশন’ কর্তৃক পরিচালিত ইয়াং উইমেন লিডার্স ফর পিস এর কক্সবাজারের সদস্য হিসেবে কাজ করছেন। তিনি সুবিধা বঞ্চিত শিশুদের পড়ালেখায় নিজেকে নিয়োজিত রেখেছেন সব সময়।

স্থানীয় সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা দেয়ার পাশপাশি রোহিঙ্গা সমস্যা শুরুর পর ক্যাম্পে রোহিঙ্গা শিশুদের শিক্ষা দানে কাজ শুরু করেন রিমা সুলতানা রিমু। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত তিনি এই মহৎ ও সাহসী কাজে জড়িত রয়েছেন। সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা দান ছাড়াও বিভিন্ন বিষয়ে বাল্য বিয়ে রোধ, যৌতুক, সহিংসতাসহ সামাজিক নানা বিষয়ে সচেতনতা তৈরির কাজে জড়িত রয়েছেন আলোকিত তরুণী রিমা।এসব সামাজিক নানা কাজের মধ্যে শিক্ষকতা দিয়ে তিনি বিশ্ব জয় করলেন।

প্রতিক্রিয়া ব্যক্ত করতে তরুণী রিমা বলেন, `আমি বাংলাদেশে লিঙ্গ সমতা আনতে অঙ্গীকারাবদ্ধ। অধিকার আদায়ের জন্য নারীর শক্তিতে আমি বিশ্বাস করি। কোনো সম্মাননা পাবো- এই আশাতে নয়, সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে আমি সেবামূলক কাজে জড়িত হয়েছি।

‘আমার এই কাজের স্বীকৃতি হিসেবে এতো বড়ো সম্মাননা পাবো কখনো ভাবিনি। এই সম্মাননা পেয়ে আমি নিজেকে গর্বিত এবং ভাগ্যবান মনে করছি,’ বলেন তিনি।

রিমা আরও বলেন, ‘আমার বাবা একজন কৃষক হলেও আমার সব কাজে সব সময় সমর্থন দিয়েছেন। পুরো পরিবার আমাকে সমর্থন দিয়েছেন। তাদের সমর্থন ও উৎসাহে আমার এই অর্জন।’

ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে রিমা বলেন, ‘আমি ভবিষ্যতেও শিশু শিক্ষা এবং সুবিধা বঞ্চিত নারীদের উন্নয়নের কাজ করতে চাই। বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য আমি কাজ করতে চাই; যারা সম্ভবনাময়ী সত্ত্বেও সুযোগ-সুবিধার অভাবে সব সময় বঞ্চিত থেকে যায়।’

জাগো নারী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিউলি শর্মা বলেন, ‘রিমার এই অর্জন শুধু জাগো নারী বা কক্সবাজারের জন্য নয়; এটা পুরো বাংলাদেশের জন্য বিশাল একটা অর্জন। তার এই অর্জনে নিশ্চয়ই দেশের সব মানুষ আনন্দিত হয়েছেন। তার অসামান্য অর্জন প্রধানমন্ত্রীর নারীর ক্ষমতায়ন প্রচেষ্টার প্রতিফলন বলে আমরা মনে করি।’

প্রসঙ্গত, প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১০০ জন নারীর একটি তালিকা প্রকাশ করে বিট্রিশভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি। মূলত বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রেরণা দান এবং প্রভাব বিস্তারের ওপর ভিত্তি করে ১০০ জন নারীকে নিয়ে এই তালিকা প্রস্তুত করা হয়। চলতি বছরও ২৪ নভেম্বর বিবিসি এই তালিকা প্রকাশ করেছে।

তবে শুধু রিমা না, অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীদের এই তালিকায় বাংলাদেশ থেকে আরও এক নারী রিনা আক্তার স্থান পেয়েছেন।

বিবিসি তাদের প্রতিবেদনে উল্লেখ করে, এবার ১০০ নারী নির্বাচনের ক্ষেত্রে বেশকিছু বিষয়ে জোর দেয়া হয়েছে। যারা পরিবর্তন আনতে নেতৃত্ব দিয়েছেন এবং মহামারির এই কঠিন সময়েও তাদের কাজের মাধ্যমে নিজেদের আলাদা করতে সক্ষম হয়েছেন মূলত তাদেরই এ তালিকায় রাখা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026
রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

July 22, 2026
হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

July 22, 2026

Latest News

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa