
বুধবার (২৪ ফেব্রুয়ারি) বিকাল পাঁচটার দিয়ে সংবাদ ব্রিফিংয়ে আসেন নাসির, তামিমা, তাদের আইনজীবীসহ বেশ কয়েকজন। এসময় প্রথমে কথা বলেন নাসিরের আইনজীবী।
নাসিরের আইনজীবীর বক্তব্যের পর কথা বলেন তামিমা তাম্মি। তামিমার ডান পাশেই বসা ছিলেন নাসির। অনুষ্ঠানের ভিডিওতে দেখা যায়, তামিমা শুরুতেই রাকিবের অভিযোগ মিথ্যা বলে দাবি করেন। তবে তামিমা বলেন, রাকিব যেসব কথা বলেছেন তার মধ্যে মাত্র দুইটি কথা সত্য। এক, রাকিবের সঙ্গে আমার বিয়ে হয়েছিল। দ্বিতীয়, আমাদের একটি মেয়ে আছে।
তামিমা এসব কথা বলার সময় একটু বিব্রত বোধ করেন। এসময় নাসির তাকে পিঠ চাপড়ে স্বাভাবিক করার চেষ্টা করেন। তামিমা তখন হেসে দেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



