
এর আগে শনিবার (১৪ সেপ্টেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, রোববার (১৫ সেপ্টেম্বর) বিভাগীয় শহরগুলোতে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে র্যালি করা হবে।
এদিকে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপি’র সমাবেশও আজ (১৫ সেপ্টেম্বর) হচ্ছে না। বৈরী আবহাওয়া কারণে এই কর্মসূচি পিছিয়ে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পল্টন কার্যালয়ের সামনে সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভার্চুয়ালি সংযুক্ত থাকার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



