
স্থানীয় সময় গত রবিবার বানজুল বিমানবন্দরে পৌঁছায় গ্যাবন দল। কিন্তু কাস্টমস কর্তৃপক্ষ তাদের বিমানবন্দর ছাড়ার অনুমতি দেয়নি। নিয়ম অনুযায়ী, গাম্বিয়ায় প্রবেশের আগে সবার করোনাভাইরাস পরীক্ষা বাধ্যতামূলক। দেশটিতে পা রাখার ৪৮ ঘণ্টা আগে সেই পরীক্ষা করার কথা। গ্যাবন দলের ফুটবলারদের এই পরীক্ষা না হওয়ায় তাদের বিমানবন্দরে আটকে থাকতে হয়।
এরপর কি আর করা… বাধ্য হয়ে তাই বিমানবন্দরের মেঝেতে ঘুমিয়ে পড়েন গ্যাবনের ফুটবলাররা। তাদের ঘুমানোর সেই ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর্সেনালের ফরোয়ার্ড অবামেয়াং নিজেও টুইটারে একটি ছবি পোস্ট করেন। একই সঙ্গে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের তীব্র সমালোচনাও করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



