
এমন পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষই ব্যবস্থা করেছেন ল্যান্ড টেলিফোনের। যাত্রীদের জন্য এই ফোন থেকে ফ্রি কল করার ব্যবস্থা করা হয়েছে। যেকোনো ল্যান্ডফোন বা মোবাইল ফোনে কথা বলা যাবে একেবারে বিনে পয়সায়। ইমিগ্রেশন পার হওয়ার পরেই রয়েছে এই টেলিফোন বুথটি। তাছাড়া বিমানবন্দরে যে মোবাইল ফোন অপারেটর কোম্পানিগুলো আছে সেখান থেকেও পাসপোর্টের মাধ্যমে সিম ক্রয় করতে পারবেন। এজন্য কোনো জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড লাগবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


