
মঙ্গলবার (২৭ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করে।
এ সময় সালেহা খান কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন এবং অসুস্থদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। বিশেষ করে তিনি বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধারকৃত গর্ভবতী মহিলা ও নবজাতক শিশুদের শারীরিক অবস্থার দ্রুত উন্নতির জন্য কর্তব্যরত ডাক্তার ও নার্সদের সঙ্গে কথা বলেন এবং তাদের সঠিক সেবা প্রদানের জন্য অনুরোধ করেন।
উল্লেখ্য, এসব গর্ভবতী মহিলাদের আশঙ্কাজনক অবস্থায় বাংলাদেশ বিমানবাহিনীর হেলিকপ্টারের অত্যন্ত সাহসী অভিযানের মাধ্যমে বন্যাকবলিত এলাকা থেকে উদ্ধার করে ঢাকায় নিয়ে আসা হয়। পরে তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়।
এ সময় বাফওয়া কেন্দ্রীয় কমিটির সম্পাদকসহ বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



