জুমবাংলা ডেস্ক : কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় রানওয়েতে থাকা দুটি গরুর সঙ্গে বিমান বাংলাদেশের একটি বিমানের ডান পাখায় আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। তবে বিমানে থাকা ৯৪ আরোহী অক্ষত আছেন

Advertisement

মঙ্গলবার বিকেল ৫টা ৫৭ মি‌নিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক‌টি ফ্লাইট (BG-438) ৯৪ জন আরোহী নিয়ে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নের সময় এই দুর্ঘটনা ঘটে।

নাম প্রকাশে অনিচ্ছুক কক্সবাজার বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা একাধীক কর্মকর্তা এবং বেসরকারি এয়ারলাইন্সগুলোর কয়েকজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, বিমানটি ৭টা ৫ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেছে।

তবে এ বিষয়ে বিমানবন্দর ম্যানেজারের সঙ্গে বেশ কয়েকবার ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। আর বিমানবন্দরে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সেখানেও দেখা করতে দেননি দায়িত্বরত নিরাপত্তারক্ষীরা।

বিমানবন্দরের দায়িত্বরত আনসারের পিসি আলম বলেন, বিমানবন্দরের রানওয়েতে অবতরণ করা একটি বিমানের পাখায় গরু আহত হওয়ার খবর পেয়েছি। তবে আমি বিমানবন্দরের বাইরে ছিলাম। গরু দুটির মালিককে এখনো জানা যায়নি।

এক ঝাঁক বকের সঙ্গে ধাক্কা খেলো বিমান, অতঃপর…

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.